1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

জয়পুরহাটে আলুরক্ষেত থেকে ১ ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ২০৭ বার পঠিত

জয়পুরহাটে আলুরক্ষেত থেকে ১ ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ ।

মোঃ শাহাবউদ্দিন ইসলাম, আক্কেলপুর প্রতিনিধি  জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের ভারত সীমান্তবর্তী তাজপুর এলাকার একটি আলু ক্ষেত থেকে শ্যাম চরন পাহান (৬২) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ভারত সীমান্তের কাটা তার থেকে প্রায় ২০০ গজ পূর্বদিকে বাংলাদেশের অভ্যন্তর থেকে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়। এদিকে খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নিহত শ্যাম চরন পাহান, পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের উত্তর তাজপুর গ্রামের মৃত জিতু পাহানের ছেলে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয়রা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার  সীমান্তবর্তী তাজপুর গ্রামের মাঠে কয়েকজন কৃষক কাজ করতে আসেন। এসময় একজন কৃষক সীমান্তের পাশের একটি আলুক্ষেতে শ্যাম চরনের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় কয়েকজনকে জানান। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ কাওসার আলী গণমাধ্যমকে জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছি। তিনি কিভাবে মারা গেছেন তা ময়নাতদন্তের রিপোর্ট আসলে নিশ্চিত হওয়া যাবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD