1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

বনিক সভাপতির বাড়িতে মিলল ২৮৮ পিস ইয়াবা,স্ত্রী গেপ্তার। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ২৭৮ বার পঠিত

বনিক সভাপতির বাড়িতে মিলল ২৮৮ পিস ইয়াবা,স্ত্রী গেপ্তার।

মোঃ শাহাবউদ্দিন ইসলাম,আক্কেলপুর প্রতিনিধি

জয়পুরহাটের  আক্কেলপুর  উপজেলার চন্দনদিঘি বাজার বনিক সমিতির সভাপতি  শহিদুল ইসলাম তালুকদারের বাড়িতে অভিযান চালিয়ে ২৮৮ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।এঘটনায় শহিদুল ইসলামের স্ত্রী  রাজিয়া সুলতানাকে গ্রেপ্তার করে  আদালতে পাঠানো হয়েছে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ  অধিদপ্তর এ অভিযান  পরিচালনা করে। এ ঘটনায় মাদকদ্রব্য  নিয়ন্ত্রণ অধিদপ্তর  কর্তৃক শহিদুল ইসলাম তালুকদার ও তার স্ত্রীর বিরুদ্ধে মাদকদ্রব্য  আইনে থানায় একটি মামলা করা হয়েছে।

মাদকদ্রব্য  অধিদপ্তর  এর সহকারী পরিচালক জনাব রফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট  ও উপজেলা নির্বাহী কর্মকর্তা  জনাব মনজুরুল আলমের নেতৃত্ব মাদকদ্রব্য  নিয়ন্ত্রণ  অধিদপ্তর  ও থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে দুপুর একটার দিকে তারা গুডুম্বা  গ্রামের শহিদুল ইসলামের  বাড়িতে অভিযানে যান। টের পেয়ে শহিদুল ইসলাম বাড়ি থেকে পালিয়ে যান। তারা শহিদুল  এর বাড়িতে তল্লাশি  চালিয়ে সোফার গদির ভিতর টিস্যু পেপারে মোড়ানো ২৮৮ পিস ইয়াবা জব্দ ও শহিদুল  ইসলামের স্ত্রী রাজিয়া সুলতানাকে গ্রেপ্তার  করে ।

আক্কেলপুর  থানার ভারপ্রাপ্ত  কর্মকর্তা জনাব মইনুল ইসলাম বলেন,থানায় মামলা হয়েছে,এবং শহিদুল ইসলাম পলাতক রয়েছে ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD