1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

জয়পুরহাট থেকে হারিয়ে যাওয়া এক শিশুকে উদ্ধার করলো আরএমপি’র কাশিয়াডাঙ্গা থানা পুলিশ। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৩ বার পঠিত

জয়পুরহাট থেকে হারিয়ে যাওয়া এক শিশুকে উদ্ধার করলো আরএমপি’র কাশিয়াডাঙ্গা থানা পুলিশ।

রাজশাহী ব্যুরো ঃ জয়পুরহাট জেলার কালাই থানার পার্বতীপুর গ্রাম থেকে ১২ বছর বয়সী এক শিশুকে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম কোর্ট স্টেশন মোড় থেকে উদ্ধার করে তার বাবার নিকট পৌঁছে দিয়েছে আরএমপি’র কাশিয়াডাঙ্গা থানা পুলিশ। শিশুটির বাড়ি জয়পুরহাট জেলার কালাই থানার পার্বতীপুর গ্রামে।

ঘটনা সূত্রে জানা যায়, গত ৯ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ৭ টায় কাশিয়াডাঙ্গা থানা পুলিশের এসআই মৌসুমি ও তার টিম থানা এলাকায় টহল ডিউটি করছিলো। এসময় তারা জানতে পারেন কোর্ট স্টেশন মোড়ে ১২ বছর বয়সী একটি শিশু উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করছে। এ সংবাদ পেয়ে তারা সেখানে উপস্থিত হয়ে শিশুকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এরপর কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো: কামাল হোসেন শিশুটির সঙ্গে কথা বলে জানতে পারেন যে, শিশুটি বাবার উপর অভিমান করে বাড়ি থেকে বের হয়ে ঢাকা, চট্টোগ্রাম ঘুরে রাজশাহীতে আসে। কাশিয়াডাঙ্গা থানা পুলিশ তার বাবার সঙ্গে যোগাযোগ করে। গতকাল কাশিয়াডাঙ্গা থানা পুলিশ শিশু মোস্তাকিমকে তার বাবার কাছে হস্তান্তর করে।

ছেলেকে ফিরে পেয়ে তার বাবা অত্যন্ত আনন্দিত। আরএমপি’র কাশিয়াডাঙ্গা থানা পুলিশকে তিনি ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD