1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
রংপুরে ১ হাজার ৭৩০ পিস ইয়াবাসহ তরুণী গ্রেফতার পিরোজপুরে ৮ লাখ টাকার মাদকসহ দুই কারবারি গ্রেফতার বারবার গণপরিবহনে অগ্নিকাণ্ডে নগরজুড়ে আতঙ্ক; যানবাহনের ফিটনেস, মালিকপক্ষের দায়িত্বশীলতা, তদারকির ঘাটতি ও অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে কঠোর প্রশ্ন কুড়িগ্রামে দুর্বৃত্তকারীর ছুরির আঘাতে স্বামী নিহত স্ত্রী নিহত ও দুর্বৃত্তকারীকে আটক করেছে পুলিশ। ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে কুড়িগ্রামে বিএনপির শোভাযাত্রা অনুষ্ঠিত। ব্যানারে জিয়াউর রহমানের ছবি না থাকায় চুয়াডাঙ্গায় জেলা প্রশাসনের অনুষ্ঠান বর্জন বিএনপির, ডিসিকে ‘মুজিববাদী আমলা’ আখ্যা ‎ ঝিনাইদহে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন পঞ্চগড়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ: বাংলাদেশে নতুন করে কোনো স্বৈরাচারের জন্ম হতে দেওয়া হবে না কুষ্টিয়া জেলা বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ভোলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা, প্রীতিভোজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গোয়ালন্দে বিএনপির দুর্দিনে দলের পাশে থাকা কর্মীদের সমন্বয় সভা অনুষ্ঠিত। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ৩০৮ বার পঠিত
গোয়ালন্দে বিএনপির দুর্দিনে দলের পাশে থাকা কর্মীদের সমন্বয় সভা অনুষ্ঠিত
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির দুর্দিনে দলের পক্ষে বিভিন্ন আন্দোলনে আওয়ামীলীগ সরকারের দ্বারা বিভিন্ন মামলায় কারাবরণকারী কর্মীদের অংশগ্রহণে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ ডিসেম্বর) রাত ৯ টায় গোয়ালন্দ উজানচর রূপালী হ‍্যাচারিজ অফিস কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এদিন সভায় গোয়ালন্দ পৌর শ্রমিক দলের সভাপতি ওয়াহেদ খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ আল রেজা, গোয়ালন্দ পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম।
এসময় বিএনপির দুর্দিনে দলের পাশে থাকা কর্মীদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, মো. মোন্নাফ হোসেন ফেলু, মো. জাবির, মো. তাজেল সরদার, শ্রী তপন ঘোষ, মো. ফারুক মোল্লা, মো. রেজাউল করিম, মো. বাবু, আতিক মন্ডল, মো. একেন,  মো. ফেরদৌস শেখ, হারুন কাজী, মো. এরশাদ মন্ডল, মো. ইয়াকুব প্রমুখ।
গোয়ালন্দ পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বলেন, ৫ আগষ্ট ছাত্র আন্দোলনের মুখে ফ‍্যাসিস্ট আওয়ামীলীগের নেত্রী পদত‍্যাগ করে দেশ থেকে পালিয়েছে। দীর্ঘ ১৭ বছর বিএনপির দুর্দিনে যেসকল কর্মীরা দলের পক্ষে মাঠে থেকে আওয়ামীলীগ সরকার দ্বারা হয়রানি ও লাঞ্চিত হয়েছে এবং তাদের সাজানো বিভিন্ন মামলায় কারাবরণ করেছে সেসকল নেতা কর্মীরা আজ বিএনপির গুরুত্বপূর্ণ পদ থেকে বঞ্চিত। তিনি আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারণ‍্যর প্রতীক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের দুর্দিনে যেসকল নেতাকর্মী জেল-জুলুমের শিকার হয়েছেন তাদের মূল‍্যায়নে আমরা বদ্ধপরিকর।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD