1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

স্বৈরাচার আ’লীগ যেনো আর ফিরে আসতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে: রাজশাহী মহানগর প্রেসক্লাবের অনুষ্ঠানে বক্তারা। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ২৩৭ বার পঠিত

স্বৈরাচার আ’লীগ যেনো আর ফিরে আসতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে: রাজশাহী মহানগর প্রেসক্লাবের অনুষ্ঠানে বক্তারা

রাজশাহী ব্যুরো ঃ রাজশাহী মহানগর প্রেসক্লাব আয়োজিত এক অনুষ্ঠানে বক্তারা বলেছেন, স্বৈরাচার শেখ হাসিনা সরকারের গত দেড় দশকের শাসনামলে দেশের মানুষ শান্তিতে থাকতে পারেনি। গণমাধ্যমের স্বাধীনতা বলতে কিছুই ছিল না। দেশের লাখ লাখ বিলিয়ন টাকা বিদেশে পাচার করা হয়েছে। কারো ভোটাধিকার ছিল না। রাজনৈতিক দলগুলোর ওপর চালানো হয়েছে অমানবিক জুলুম-নির্যাতন। তাই ফ্যাসিবাদী স্বৈরাচার আ’লীগ যেনো আর কখনো ফিরে আসতে না পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। আজ শনিবার ০৭ ডিসেম্বর দুপুরে নগরীর একটি অভিজাত রেস্টুরেণ্টের কনফারেন্স রুমে অনুষ্ঠিত মতবিনিময় অনুষ্ঠানে তারা এসব কথা বলেন।

রাজশাহী মহানগর প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট রজব আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহা: আব্দুল আউয়ালের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট আবুল কাশেম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর প্রচার ও মিডিয়া সম্পাদক আশরাফুল আলম ইমন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে রাজশাহী মহানগর প্রেসক্লাবের সহসভাপতি মো: সোলাইমান, যুগ্ম সম্পাদক মঈন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ইফতেখার আলম বিশাল, দফতর ও প্রশিক্ষণ সম্পাদক মোস্তাফিজুর রহমান লিটন, নির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান রানা, রায়হান ইসলাম রনি ও রাশেদ রাজন, দৈনিক রাজবার্তার নির্বাহী সম্পাদক বজলুর রহমান, দৈনিক নতুন প্রভাতের  সিনিয়র রিপোর্টার হাবিব আহমেদসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

এরআগে রাজশাহী মহানগর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। রাজশাহী মহানগর প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট রজব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাধারণ সম্পাদক ও অর্থ সম্পাদকের রিপোর্ট পেশ করা হয়। পরে আলোচনা পর্যালোচনা শেষে সর্বসম্মতিক্রমে উভয় রিপোর্টই অনুমোদন করা হয়। এতে রাজশাহী মহানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুহা: আব্দুল আউয়াল, সহসভাপতি মো: সোলাইমান, যুগ্ম সম্পাদক মঈন উদ্দিনসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD