1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

রাজশাহী পলিটেকনিক থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেত্রী গ্রেফতার। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৯ বার পঠিত

রাজশাহী পলিটেকনিক থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেত্রী গ্রেফতার।

রাজশাহী ব্যুরো ঃ রাজশাহীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেত্রীকে আটক করে পুলিশে দিয়েছেন শিক্ষার্থীরা। বুধবার (৪ ডিসেম্বর ) বিকেল ৪টার দিকে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট থেকে তাকে আটক করা হয়।

ছাত্রলীগের ওই নেত্রীর নাম সামিহা (১৯)। তিনি রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগ কমিটির সদস্য বলে জানিয়েছেন চন্দ্রিমা থানার ওসি মতিয়ার রহমান। আটকের পর প্রথমে চন্দ্রিমা থানা পুলিশের কাছে হস্তান্তর করে শিক্ষার্থীরা। পরে সন্ধ্যায় সামিহাকে বোয়ালিয়া থানায় নিয়ে যায় পুলিশ।

সামিহা রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী। কিন্তু তিনি কোন ডিপার্টমেন্টে পড়াশোনা করছেন সেটি জানাতে পারেনি পুলিশ। তবে আজ তাদের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা ছিল।

সামিহা বোয়ালিয়া থানার অলোকার মোড় এলাকার সুজন তাকুলদারের মেয়ে।

বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মো: মেহেদী মাসুদ নিশ্চিত করে বলেন, পলিটেকনিক ইনস্টিটিউট থেকে একজন শিক্ষার্থীকে আটকের পর প্রথমে চন্দ্রিমা থানা পুলিশ কাছে হস্তান্তর করে। পরে বোয়ালিয়া থানায় নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে মামলা আছে কিনা ক্রাইম ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম (সিডিএমএস) যাচাই করে বলতে পারবো।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD