1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

রাজশাহীতে চোরাই মোটরসাইকেলের ইঞ্জিন ও চেসিস নম্বর পরিবর্তন করে বিক্রি; গ্রেপ্তার ১। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ২৩৩ বার পঠিত

রাজশাহীতে চোরাই মোটরসাইকেলের ইঞ্জিন ও চেসিস নম্বর পরিবর্তন করে বিক্রি; গ্রেপ্তার ১।

রাজশাহী ব্যুরো  ঃ রাজশাহী মহানগরীতে চোরাই মোটরসাইকেল এর বিশেষ কৌশলে ইঞ্জিন ও চেসিস নম্বর পরিবর্তন করে বিক্রয় করা চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় দুইটি চোরাই মোটরসাইকেল উদ্ধার হয়।

গ্রেপ্তারকৃত আসামি মো: মহব্বত আলী রয়েল(২৭) রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার কেশবপুরের মো: কাওছার আলীর ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, গত ২৫ নভেম্বর ২০২৪ খ্রিষ্টাব্দ বিকেলে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মীর মো: শাফিন মাহমুদের দিকনির্দেশনায় এসআই মো: মিজানুর রহমান ও তাঁর টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য ও চোরাই মালামাল উদ্ধারে অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, আসামি মহব্বত আলী রয়েল ৩-৪ জনের সহায়তায় বিভিন্ন জায়গা থেকে চুরি করে আনা মোটরসাইকেলের ইঞ্জিন ও চেসিস নম্বর বিশেষ কৌশলে পরিবর্তন করে বিক্রি করে আসছে। এমন একটি মোটরসাইকেল বিক্রির জন্য নগরীর কাশিয়াডাঙ্গা থানার চারখুটার মোড়ে অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের টিমটি বিকেল সোয়া ৪ টায় কাশিয়াডাঙ্গা থানার চারখুটার মোড় থেকে আসামি মহব্বত আলী রয়েলকে একটি চোরাই মোটরসাইকেল সহ আটক করে। জিজ্ঞাসাবাদে জানা যায়, রয়েল তার কয়েকজন সহযোগীর মাধ্যমে মোটরসাইকেল চুরি করে এবং তার ইঞ্জিন ও চেসিস নম্বর পরিবর্তন করে বিক্রয় করে। তারা দীর্ঘদিন ধরে চোরাই মোটরসাইকেলের কেনা-বেচার সাথে জড়িত। রয়েলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে গত ২৫ নভেম্বর দিবাগত রাত পৌনে ২ টায় ডিবি পুলিশ অভিযান পরিচালনা করে দামকুড়া থানার চর মাঝারদিয়াড় গ্রামে পদ্মা নদীর মধ্য চর থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করে।

গ্রেপ্তারকৃত আসামি ও তার সহযোগীদের বিরুদ্ধে নগরীর কাশিয়াডাঙ্গা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD