1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার সহ ১৩ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন দু’টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও চৌধুরী মোস্তাফিজুর রহমান। বগুড়ায় জুলাই স্মরণ সভায় বিএনপি, জামায়াত ও এনসিপি নেতৃবৃন্দ এক মঞ্চে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বগুড়ায় এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে শহীদ পরিবারের পাশে ছাত্রদল রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে গ্রামীণফোন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পদ্মায় নৌকাডুবি: নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার রাজবাড়ীতে তথ্য জালিয়াতি করে শিক্ষার্থী ভর্তি ও টিসি প্রদানের অভিযোগ

ইবি দিবস উদযাপনে বর্ণিল আয়োজন। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ১৫৬ বার পঠিত

ইবি দিবস উদযাপনে বর্ণিল আয়োজন

তারিকুল ইসলাম
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ৪৬তম ইবি দিবস। সোমবার সকালে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে দিনব্যাপী কর্মসূচির সূচনা করেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।

উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রশাসন ভবন চত্বর থেকে উপাচার্যের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ডিন, হলের প্রভোস্ট, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। শোভাযাত্রা শেষে টিএসসিসিতে আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভার শুরুতে “জুলাই বিপ্লব” নিয়ে একটি ডকুমেন্টারি প্রদর্শিত হয়। দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আলীনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. আ. ব. ম. সিদ্দিকুর রহমান আশ্রাফী, প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. আবুল কালাম আজাদ, প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান এবং ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৬ বছরের পথচলায় শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী সবার অবদান রয়েছে। এই সফলতার জন্য সবার প্রতি আমি কৃতজ্ঞ। আমি আল্লাহকে ও আপনাদের সাক্ষী রেখে প্রতিজ্ঞা করছি, বৈষম্যহীন একটি বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে আমি সর্বদা আপনাদের সহযোগিতা নিয়ে কাজ করব।”

আলোচনা সভা শেষে কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘটে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD