1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনামঃ
মেসির রেকর্ড ছোঁয়া ম্যাচে দুরন্ত জয়ে বিশ্বকাপ শুরু আর্জেন্টিনার বাগমারায় শিক্ষক দম্পতিকে মারধরের অভিযোগ। রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা ধামইরহাটে  বিস্ফোরক  মামলায় চেয়ারম্যান  গ্রেফতার। রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’-এর উদ্বোধন রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সৌজন্য সাক্ষাত। আমের মৌসুমে রাজশাহীতে মার্কিন রাষ্ট্রদূত, বানেশ্বর হাটে কৃষক-ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার। রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবক নিহত, আহত একাধিক 

ডাক বাংলা লেখক পুরস্কার ২০২৪ ৪র্থ ধাপে মনোনীত হলেন যাঁরা। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ১৭০ বার পঠিত

ডাক বাংলা লেখক পুরস্কার ২০২৪ ৪র্থ ধাপে মনোনীত হলেন যাঁরা

নয়া কণ্ঠ ডেস্ক ঃডাক বাংলা সাহিত্য একাডেমি কর্তৃক আয়োজিত ‘ডাক বাংলা লেখক পুরস্কার ২০২৪ (৪র্থ ধাপ)’ প্রদানের জন্য গীতিকবিতা, আবৃত্তি, কবিতা, উপন্যাস, কথাসাহিত্য, প্রবন্ধ, ছড়া ও শিশুসাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ১০ জন পাচ্ছেন ‘ডাক বাংলা লেখক পুরস্কার ২০২৪ (৪র্থ ধাপ)’। গত ২৩ নভেম্বর ২০২৪ খ্রি. রোজ শনিবার বিকাল ০৪:০০ ঘটিকায় একাডেমির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ‘ডাক বাংলা লেখক পুরস্কার ২০২৪ (৪র্থ ধাপ)’ কমিটি মনোনীত জুরি বোর্ডের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুরস্কার প্রদানের স্থান, তারিখ ও সময় পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে।

যারা ‘ডাক বাংলা লেখক পুরস্কার ২০২৪ (৪র্থ ধাপ)’ এর জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন, তারা হলেন যথাক্রমে:

১. কৃষিবিদ মাহবুব কবির তুষার (গীতিকবিতা),
২. ফাতেমা সুলতানা সুমি (আবৃত্তি),
৩. মোঃ আশরাফুল ইসলাম রানা (কবিতা),
৪. আমজাদ শ্রাবণ (আবৃত্তি),
৫. জান্নাতুন নূর সাহলা (কবিতা),
৬. তামান্না মুসা আভা (উপন্যাস),
৭. মোঃ শোয়েব সিফাত শিমুল (কথাসাহিত্য),
৮. শাহজালাল সুজন (প্রবন্ধ),
৯. মোঃ আহসানুল ফেরদৌস (ছড়া),
১০. শিশির রাজন (শিশুসাহিত্য),

এই প্রসঙ্গে ‘ডাক বাংলা লেখক পুরস্কার ২০২৪ (৪র্থ ধাপ)’ কমিটির আহ্বায়ক মোঃ আনোয়ার হোসেন বলেন, ‘দীর্ঘ ছয় মাস ধরে জুরি বোর্ডের সদস্যরা চুলচেরা বিচার বিশ্লেষণ ও যাচাই-বাছাই করে ৮ টি শাখায় এই ১০ জনকে পুরস্কারের জন্য চূড়ান্ত মনোনয়ন দিয়েছেন। এই মনোনয়ন প্রক্রিয়ায় কঠোর গোপনীয়তা রক্ষা করা হয়েছে। আমাদের বিশ্বাস, আমরা পুরস্কারের জন্য উপযুক্ত ব্যক্তিদেরই নির্বাচন করতে সক্ষম হয়েছি।’

উল্লেখ্য যে, শিল্প, সাহিত্য ও সংস্কৃতির চর্চাকে বেগবান করার লক্ষ্যে ২০২০ সালে প্রতিষ্ঠা করা হয় ডাক বাংলা সাহিত্য একাডেমি। এই একাডেমিতে বিশুদ্ধ সাহিত্যচর্চার পাশাপাশি নতুন লেখকের পরিচর্যা, নবীন-প্রবীণের মেলবন্ধনের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। সাহিত্যের বিভিন্ন শাখায় অবদানের স্বীকৃতি স্বরূপ ২০২৪ সালে প্রবর্তন করা হয় ‘ডাক বাংলা লেখক পুরস্কার (৪র্থ ধাপ)’।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD