1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
পাটুরিয়া ঘাটে ওয়ে ব্রিজ স্কেল নিয়ে বিতর্ক, ম্যানেজার জামাল হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আলোচিত শিশু আদিব আহনাফ হত্যা মামলার রহস্য উদঘাটন; হত্যাকাণ্ডে জড়িত কিশোরকে গ্রেপ্তার করেছে ডিবি, আরএমপি কারুশ্রী জুয়েলার্স’-এ সংঘটিত চাঞ্চল্যকর চুরির ঘটনাস্থল পরিদর্শনে রাসিক প্রশাসক আমতলীতে ডিজিটাল ভূমি জরিপে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, শতাধিক কৃষকের মানববন্ধন। রাজশাহীতে বিএনপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি, আইনশৃঙ্খলা রক্ষায় সতর্ক থাকার আহ্বান রাজশাহীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টশন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ধানমন্ডি ৩২-এ সাংবাদিকের ওপর হামলার অভিযোগ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে। নীলফামারীতে থাই ও ভিসা প্রতারক চক্রের মূল হোতা কুরবান আলী গ্রেপ্তার, পাঠানো হলো কারাগারে। ভিসা ও কনস্যুলার ফি বিদেশে পাঠানো সহজ করলো বাংলাদেশ ব্যাংক। রাজশাহীতে বিশেষ মাদকবিরোধী অভিযানে যুবক গ্রেপ্তার, ট্যাপেন্টাডল-ইয়াবাসহ নগদ অর্থ জব্দ

বন্ধ পাটকল পুনরায় চালু করার দাবিতে মানববন্ধন। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ১৪৫ বার পঠিত
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 46;
বন্ধ পাটকল পুনরায় চালু করার দাবিতে মানববন্ধন
তৌকির আহাম্মেদ হাসু স্টাফ রিপোর্টার : জামালপুরের সরিষাবাড়ীতে বন্ধ হয়ে যাওয়া আলহাজ জুট মিল পুনরায় চালুর দাবিতে মানববন্ধন কর্মসূচি করেছে কারখানার শ্রমিকরা। গত রবিবার সকালে উপজেলার মুক্তিযোদ্ধা সংসদ সংলগ্ন দিগপাইত-ভুয়াপুর প্রধান সড়কে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দল আলহাজ জুট মিল শাখা।
মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৬৭ সালে পৌরসভার মাইজবাড়ী এলাকায় স্থাপিত হয় আলহাজ জুটমিলস লিমিটেড।এখানে পাটের তৈরি বস্তা, ব্যাগ, ও কার্পেটের সুতা তৈরি হতো। কারখানায় প্রায় ৩ হাজারের বেশি নারী-পুরুষ শ্রমিক কর্মরত ছিলেন।এতে দৈনিক প্রায় ১৫ মেট্রিক টন পণ্য উৎপাদন হতো।হঠাৎ ২০১৮ সালের ২০ জুলাই প্রায় ৮০ কোটি টাকা লোকসান ও ১৫ কোটি টাকার ঋণের বোঝা মাথায় নিয়ে পূর্ব ঘোষণা ছাড়াই কারখানাটি বন্ধ ঘোষণা করে কারখানা কর্তৃপক্ষ। এতে কর্মসংস্থান হারিয়ে বেকারত্ব হয়ে পড়ে কারখানার শ্রমিকরা।বক্তারা আলহাজ্ব জুটমিলসহ সব শিল্প কারখানা পুনরায় চালুর দাবি জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন- জামালপুর জেলা বিএনপির সভাপতি সরিষাবাড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফরিদুল কবীর তালুকদার শামীম,উপজেলা বিএনপির আহ্বায়ক আজিম উদ্দিন আহমেদ,উপজেলা শ্রমিক দলের সভাপতি মনিরুজ্জামান আদম,সাধারণ সম্পাদক মোর্শেদ আলম তালুকদার,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক দুলাল মিয়া,আলহাজ্ব জুটমিল শ্রমিক দলের সভাপতি বাবর আলী, সাধারণ সম্পাদক কামরুল হাসান বুলবুল, সাংগঠনিক সম্পাদক সেলিম মিয়া সহ অনেকেই। মানববন্ধনে দলীয় নেতাকর্মীসহ হাজারো নারী-পুরুষ শ্রমিক অংশগ্রহণ করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD