1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা। “সামাজিক অপরাধ প্রতিরোধে বালিয়াকান্দিতে পুলিশের সচেতনতামূলক সভা”। রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই

গোয়ালন্দে দিনদুপুরে ফাঁকা বসতবাড়ির জানালা ভেঙে ঢুকে ৫ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরি। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ১৭০ বার পঠিত
গোয়ালন্দে দিনদুপুরে ফাঁকা বসতবাড়ির জানালা ভেঙে ঢুকে ৫ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরি
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে দিনদুপুরে ফাঁকা বসতবাড়ির জানালা ভেঙে ঘরে প্রবেশ করে অন্তত ৫ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৫ হাজার টাকা হাতিয়ে নেয়ার ঘটনা ঘটেছে।
সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ সংলগ্ন অবসরপ্রাপ্ত সেনা সদস্য ফরহাদুল ইসলাম বাবু ও শিক্ষক সুরাইয়া পারভীন দম্পতির ফাঁকা বসতবাড়িতে শুক্রবার এ ঘটনা ঘটে।
দূস্কৃতিকারীরা ঘরের কয়েকটি কক্ষের দুইটি আলমারি ও ৩ টি ওয়ারড্রপ ভেঙে স্বর্নের ৩টি হার, এক জোড়া কানের দুল, বেশ কয়েকটা আংটিসহ অন্তত ৫ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৫ হাজার টাকা লুটে নেয়। এছাড়া বেশ কয়েকটি আলমারির লকার ভাংচুর ও ঘরের জিনিসপত্র তছনছ করে।
দৌলতদিয়া মডেল হাইস্কুলের সহকারি শিক্ষক ভুক্তভোগী সুরাইয়া পারভীন জানান, তার দুই ছেলে-মেয়ে ঢাকায় বসবাস করেন। তার স্বামী চিকিৎসাজনিত কারণে কয়েকদিন ধরে ঢাকায় অবস্হান করছেন। শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে তিনি বাড়ির ঘরের সকল দরজা-জানালা তালাবদ্ধ করে জরুরি একটা কাজে এক সহকর্মীর বাড়িতে যান। ফিরে আসেন সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে। এ সময় দেখতে পান ঘরের মধ্যে লাইট জ্বালানো। কিন্তু তিনি সকল লাইট বন্ধ করে গিয়েছিলেন। পরে আশপাশের কয়েকজনকে ডেকে এনে ঘরে ঢুকে দেখেন সবকিছু তছনছ এবং ঘরের দক্ষিণ দিকের জানালার গ্রিল ভাঙা। পরে পুলিশকে খবর দিলে তারা এসে সবকিছু দেখে তথ্য নিয়ে যান।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, খবর পেয়ে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠাই। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD