1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
ভিসা ও কনস্যুলার ফি বিদেশে পাঠানো সহজ করলো বাংলাদেশ ব্যাংক। রাজশাহীতে বিশেষ মাদকবিরোধী অভিযানে যুবক গ্রেপ্তার, ট্যাপেন্টাডল-ইয়াবাসহ নগদ অর্থ জব্দ চারঘাটে ডিবি পুলিশের অভিযানে ৯৭ বোতল স্কাপসহ শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার পাঁচবিবিতে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে যুবকের মৃত্যু। গাজীপুরে গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার, অন্যরা পলাতক। ঢাকায় ভূমিকম্প অনুভূত পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রাবি ক্যাম্পাসে ছাত্রলীগ ঠেকাতে পুরস্কার ঘোষণা ছাত্রদলের। বিদ্যালয়ের জন্য দেওয়া ল্যাপটব চার মাস ধরে বাড়িতে ব্যবহার করেন শিক্ষিকা। রাজবাড়ীতে তিন বেসরকারি ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা

একই দিনে স্বামী-স্ত্রীর মৃত্যু, দীর্ঘদিনের মনোবাসনা পূর্ণ। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ১৬২ বার পঠিত

একই দিনে স্বামী-স্ত্রীর মৃত্যু, দীর্ঘদিনের মনোবাসনা পূর্ণ

জেলা প্রতিনিধি রাজবাড়ী
কৃষ্ণ কুমার সরকার

স্বামী-স্ত্রী দুজনেই জীবদ্দশায় কামনা করতেন একইসঙ্গে যেন তারা মৃত্যুবরণ করেন। অলৌকিকভাবে তাদের এই ইচ্ছা পূরণ হয়েছে।

একই দিনে আব্দুল কাদের ও জাহানারা বেগম দম্পতির মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জাহানারা বেগমের ভাগিনা মো. জাকির হোসেন জানান, বার্ধক্যজনিত অসুস্থতায় ১৯ নভেম্বর সন্ধ্যায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাহানারা বেগম। প্রথমে স্বামী আব্দুল কাদেরের কাছে গোপন রাখা হয় স্ত্রীর মৃত্যুর খবর।

গভীর রাতে এ খবর জানতে পেরে সকালে স্ত্রীর লাশ দেখার আগেই মারা যান আব্দুল কাদের। পরে দুপুরে স্বামী-স্ত্রীর জানাজা শেষে পাশাপাশি কবরস্থানে দাফন করা হয়।

আব্দুল কাদের রাজবাড়ী সদরের আলীপুর এক নম্বর কলোনি গুচ্ছগ্রামের বাসিন্দা। মৃত্যুকালে তার বয়স ৮৫ বছর এবং তার স্ত্রী জাহানারা বেগমের বয়স হয়েছিল ৭৫ বছর।

স্থানীয়রা ও পরিবারের সদস্যরা জানায়, তারা বেঁচে থাকতে সব সময় কামনা করতেন একসঙ্গেই যেন তাদের মৃত্যু হয়। তারা মরণেও পাশাপাশি কবরে থাকতে চেয়েছিলেন। অবশেষে অলৌকিকভাবে তাদের সেই ইচ্ছাই পূরণ হয়েছে। একই দিনে পৃথিবী ছেড়ে চিরবিদায় নিয়েছেন ওই দম্পতি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD