1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
ভিসা ও কনস্যুলার ফি বিদেশে পাঠানো সহজ করলো বাংলাদেশ ব্যাংক। রাজশাহীতে বিশেষ মাদকবিরোধী অভিযানে যুবক গ্রেপ্তার, ট্যাপেন্টাডল-ইয়াবাসহ নগদ অর্থ জব্দ চারঘাটে ডিবি পুলিশের অভিযানে ৯৭ বোতল স্কাপসহ শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার পাঁচবিবিতে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে যুবকের মৃত্যু। গাজীপুরে গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার, অন্যরা পলাতক। ঢাকায় ভূমিকম্প অনুভূত পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রাবি ক্যাম্পাসে ছাত্রলীগ ঠেকাতে পুরস্কার ঘোষণা ছাত্রদলের। বিদ্যালয়ের জন্য দেওয়া ল্যাপটব চার মাস ধরে বাড়িতে ব্যবহার করেন শিক্ষিকা। রাজবাড়ীতে তিন বেসরকারি ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা

রূপগঞ্জে দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত, আরোহী আহত। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ১৫৭ বার পঠিত

রূপগঞ্জে দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত, আরোহী আহত

রূপগঞ্জ(নারায়ণগঞ্জ)
রাজউকের পূর্বাচল উপশহরের ৩০০ফুট সড়ক নামে পরিচিত কুড়িল-কাঞ্চন সেতু সড়কের সুলপিনা ভুঁইয়া বাড়ি ব্রীজের উপর সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল(ঢাকা মেট্টো ল- ৪৪-৯৯১০) চালক আব্দুর রহিম(২৬) ঘটনাস্থলে নিহত হয়। গতকাল ২০নভেম্বর বুধবার সকালে পূর্বাচল উপশহরে বেড়াতে এসে সড়কের ডিভাইডারে ধাক্কা লেগে সে এ দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনায় মোটরসাইকেলের আরোহী সোহাগ মিয়া(২৭) গুরুতর আহত হয়।
সড়ক দুর্ঘটনায় নিহত আব্দুর রহিম ভোলা জেলার বাংলাবাজার থানার জয়নগর এলাকার আবু সিদ্দিক মিয়ার ছেলে। তারা ঢাকার উত্তর বাড্ডার সবজির গলিতে স্বপরিবারে ভাড়ায় থাকেন। আহত সোহাগ মিয়ার বাড়ি ঢাকার উত্তর বাড্ডা এলাকায়। তাকে উদ্ধার করে বসুন্ধরা আবাসিক এলাকার এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রূপগঞ্জ থানার এসআই জাহাঙ্গীর আলম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত আব্দুর রহিমের মাথা, হাত ও পা-সহ শরীরের বিভিন্ন স্থান জখম হয়েছে। লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD