1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে বিশেষ মাদকবিরোধী অভিযানে যুবক গ্রেপ্তার, ট্যাপেন্টাডল-ইয়াবাসহ নগদ অর্থ জব্দ চারঘাটে ডিবি পুলিশের অভিযানে ৯৭ বোতল স্কাপসহ শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার পাঁচবিবিতে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে যুবকের মৃত্যু। গাজীপুরে গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার, অন্যরা পলাতক। ঢাকায় ভূমিকম্প অনুভূত পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রাবি ক্যাম্পাসে ছাত্রলীগ ঠেকাতে পুরস্কার ঘোষণা ছাত্রদলের। বিদ্যালয়ের জন্য দেওয়া ল্যাপটব চার মাস ধরে বাড়িতে ব্যবহার করেন শিক্ষিকা। রাজবাড়ীতে তিন বেসরকারি ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা রাবি শিক্ষার্থী ছেলের হাতে পিতা খুন ।

পাইকগাছায় দৈনিক ঢাকা প্রতিদিন পত্রিকার ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ১৭৫ বার পঠিত

পাইকগাছায় দৈনিক ঢাকা প্রতিদিন পত্রিকার ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মোক্তার হোসেন, খুলনা।
খুলনার পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে জাঁকজমক পূর্নভাবে র‍্যালি, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে “দৈনিক ঢাকা প্রতিদিন পত্রিকা” এর ১০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দেশজুড়ে পাঠকের ভালোবাসায় সিক্ত দেশের অন্যতম শীর্ষ দৈনিক ঢাকা প্রতিদিন। সুখী-সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে তারুণ্যের স্বপ্ন বাস্তবায়নে সব সীমাবদ্ধতা জয় করার প্রত্যয় ব্যক্ত করে দেশ ও জাতির যাপিত জীবন এবং পাঠকের চিন্তা চেতনায় কিছুটা হলেও পরিবর্তন এনেছে ঢাকা প্রতিদিন। খবর প্রচারে, সামাজিক দায়বদ্ধতা ,নৈতিকতা চেতনার আলোকবর্তিকা হয়ে ঢাকা প্রতিদিন ১০ম বছর অতিক্রম করে ১১তম বছরে পদার্পণ করলো।
পাঠকের ভালোবাসা, সম্পাদকের দৃঢ়তা ঢাকা প্রতিদিনের জনগণের পক্ষে অবস্থান এখনো পত্রিকাটি সর্বস্তরের পাঠকের মধ্যে করেছে সমাদৃত। সম্পাদক ও প্রকাশক মনজুরুল বারী নয়নের নেতৃত্বে একঝাঁক তরুণ,প্রবীণ সংবাদকর্মী ঢাকা প্রতিদিনকে এগিয়ে নিয়েছেন।১১তম বছরে পদার্পণে দেশ ও জাতির জন্য নিবেদিত ও স্বাধীনতা সার্বভৌমত্বের অঙ্গীকারে বলীয়ান সৈনিক নতুন দিনের দৈনিক ঢাকা প্রতিদিন নতুন প্রত্যয়ে দৃঢ়তার সঙ্গে এগিয়ে যাচ্ছে।
এ উপলক্ষ্যে সোমবার সকাল ১১টায় র‍্যালি শেষে পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দৈনিক যুগান্তর পত্রিকার পাইকগাছা উপজেলা প্রতিনিধি ও রিপোর্টার্স ইউনিটির সিনিয়র নির্বাহী সদস্য, জি এম মিজানুর রহমান মিজান এর সভাপতিত্বে র‍্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) সবজেল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান এস এম এনামুল হক। রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ ফসিয়ার রহমানের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন ঢাকা প্রতিদিন পত্রিকার পাইকগাছা উপজেলা প্রতিনিধি ও রিপোর্টার্স ইউনিটির দপ্তর সম্পাদক মানছুর রহমান জাহিদ। আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সদস্য সচিব ও সাবেক কাউন্সিলর ইমরান হোসেন, ঢাকা প্রতিদিন পত্রিকার কয়রা উপজেলা প্রতিনিধি মোক্তার হোসেন, রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সম্পাদক জিয়াউদ্দিন নায়েব, কোষাধক্ষ্য ফিরোজ আহমেদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সদস্য আনোয়ারুল ইসলাম, জহুরুল হক, মাজাহারুল ইসলাম মিথুন, কাজী সোহাগ, বিএনপি নেতা সাইফুল ইসলাম তারেক, ইসরাফিল মোড়ল, সাংবাদিক আমিনুল ইসলাম বজলু, সাংবাদিক মোঃ রেজাউল ইসলাম, হাসনা হেনা, বুলবুল আহমেদ, সুমন আহমেদ, মিনারুল ইসলাম, মোঃ মিঠুসহ সহ বিভিন্ন পত্রিকার সাংবাদিকবৃন্দ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD