1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নে জিয়া মঞ্চের কর্মী সভা অনুষ্ঠিত। লক্ষ্মীপুর সহ ৪জেলায় মহাসড়ক উন্নয়ন পরিদর্শনে সচিব নোয়াখালী সেনবাগে শিক্ষার আলো ছড়াতে ব্যতিক্রমী উদ্যোগ, স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষায় ১,৫৯৮ শিক্ষার্থী খাগড়াছড়ির উদ্যোক্তাদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলল ‘মাই শপ’ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পটুয়াখালী স্টুডেন্টস এসোসিয়েশনের সভাপতি হুরায়রা, সম্পাদক ইমন দর্শনায় দশম শ্রেণির ছাত্রীকে অপহরণের অভিযোগ, কথিত কাবিননামার ভিডিও বার্তা ঘিরে বিতর্ক। ভাওয়াইয়া একাডেমির কুড়িগ্রাম জেলা শাখার ৯ সদস্যের কমিটি গঠন সীমান্তে অপরাধ দমনে কঠোর শার্শা থানা পুলিশ, গোগায় তিন স্থানে বিট পুলিশিং সভা,মাদক, কিশোর গ্যাং ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ওসির ঘোড়াঘাটে নিজ বাড়ির দরজার সামনে প্রবাসী রুবেলের মরদেহ উদ্ধার ২০২০ সালে বড় ছেলে, এবার ছোট ছেলেও সৌদিতে দুর্ঘটনায় নিহত; পরিবারে শোকের মাতম

আরএমপির মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ২৩৮ বার পঠিত

আরএমপির মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত।

মোস্তাফিজুর রহমান রানা, রাজশাহী পবা প্রতিনিধি

আজ ১৭ নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ সকাল ৯.৩০ টায় রাজশাহী পুলিশ লাইন্স ড্রিল শেডে আরএমপি’র মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবু সুফিয়ান মহোদয়।

কল্যাণ সভায় উপস্থিত সদস্যগণদের মধ্য হতে বিভিন্ন পদ মর্যাদার পুলিশ সদস্যবৃন্দ সমস্যা ও কল্যাণমূলক বিভিন্ন প্রস্তাবনা উত্থাপন করেন। পুলিশ কমিশনার মহোদয় প্রস্তাবনাগুলো শোনেন এবং তা পর্যালোচনা করে বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন। কল্যাণ সভায় পুলিশ কমিশনার মহোদয় আরএমপি’র সকল পর্যায়ের পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। বক্তব্যে তিনি অফিসার ও ফোর্সদের উত্তম পোষাক পরিধান করা, স্বাস্থ্য সচেতনতা, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং জনসাধারণের সাথে উত্তম ব্যবহারসহ বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন । এছাড়াও পুলিশ সদস্যদের নিজের জানমালের নিরাপত্তার পাশাপাশি অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে পালনের জন্য নির্দেশ প্রদান করেন।

কল্যাণ সভা শেষে আরএমপি’র কমিশনার মহোদয় রাজশাহী মেট্রোপলিটন পুলিশে কর্মরত ০১ জন এসআই, ০১ জন টিএসআই, ০২ এএসআই, ০৭ জন কনস্টেবল ও  ০৪ জন সিভিল স্টাফকে অবসরজনিত বিদায় সংবর্ধনার দেওয়া হয়। এসময় পুলিশ কমিশনার মহোদয় বিদায় অতিথিদের শুভেচ্ছা স্মারক দেন এবং তাঁদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন ।

এসময় আরও উপস্থিত ছিলেন আরএমপি’র নগর বিশেষ শাখার বিশেষ পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) কে. এম. আরিফুল হক, বিপিএম, পিপিএম, পিওএম বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব বিভূতি ভূষন বানার্জী, পিপিএম, বোয়ালিয়া ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব অনির্বান চাকমা, উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মো: সাইফউদ্দীন শাহীন এবং আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, অন্যান্য পুলিশ সদস্যবৃন্দসহ সিভিল স্টাফগণ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD