1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে বিশেষ মাদকবিরোধী অভিযানে যুবক গ্রেপ্তার, ট্যাপেন্টাডল-ইয়াবাসহ নগদ অর্থ জব্দ চারঘাটে ডিবি পুলিশের অভিযানে ৯৭ বোতল স্কাপসহ শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার পাঁচবিবিতে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে যুবকের মৃত্যু। গাজীপুরে গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার, অন্যরা পলাতক। ঢাকায় ভূমিকম্প অনুভূত পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রাবি ক্যাম্পাসে ছাত্রলীগ ঠেকাতে পুরস্কার ঘোষণা ছাত্রদলের। বিদ্যালয়ের জন্য দেওয়া ল্যাপটব চার মাস ধরে বাড়িতে ব্যবহার করেন শিক্ষিকা। রাজবাড়ীতে তিন বেসরকারি ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা রাবি শিক্ষার্থী ছেলের হাতে পিতা খুন ।

নওগাঁ আত্রাই উপজেলার সুদরানা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ১৫৬ বার পঠিত

নওগাঁ আত্রাই উপজেলার সুদরানা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন

আবু রায়হান রাসেল, নওগাঁ প্রতিনিধি : জেলার আত্রাই উপজেলার সুদরানা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি ও স্বজন প্রীতির অভিযোগে সংবাদ সম্মেলন  অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে নওগাঁ জেলা প্রেসক্লাব মিলন  আয়তনে এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন উক্ত স্কুলের প্রাক্তন সভাপতি ও অভিভাবক কাজী মোঃ আবুল কালাম আজাদ।

বক্তব্যে বলা হয়েছে সূত্র না মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমরেন্দ্রনাথ সাহার দুর্নীতি ও স্বজন প্রীতির  বিষয়ের বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকাশিত হয়। প্রেক্ষিতে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা সমাজসেবা অফিসার কে নিয়ে  এক সদস্য বিশিষ্ট একটি তকমিটি গঠন করেন। তদন্ত কমিটির রিপোর্ট অনুসারে উপজেলা নির্বাহী কর্মকর্তা বস কার্যদিবসের মধ্যে অভিযুক্ত প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন।  নোটিশ প্রাপ্তির পর জবাবদিহিতার পরও উক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে সংশ্লিষ্টরা  কোন ব্যবস্থা গ্রহণ করেন নাই।

সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয় শ্রেণীভিত্তিক বিশেষ সুবিধা গ্রহণের জন্য বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী সহ নিম্নবিত্ত পরিবারের শিক্ষার্থীদের প্রণোদনার টাকা আত্মসাৎ এর অভিযোগ করেছিল ভুক্তভোগী শিক্ষার্থীরা। শুধু তাই নয় প্রতিষ্ঠানের লাইব্রেরিয়ান শিক্ষককে সরকারি বেতন ভাতা সুবিধা প্রদান দিবেন এমন আশ্বাস দিয়ে পাঁচ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগও ছিল প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এ ব্যাপারে গত ২৭ আগস্ট ভুক্তভোগী এক শিক্ষার্থীর অভিভাবক উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দায়ের করেছিলেন। এ ব্যাপারে এ বছরের ২৩ সেপ্টেম্বর তদন্ত কার্যক্রম শেষ হলেও অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করেননি সংশ্লিষ্টরা।

এছাড়াও উক্ত প্রধান শিক্ষক সরকারি প্রণোদনার প্রতিবন্ধী শিক্ষার্থী প্রাপ্য টাকা তার হাতে না দিয়ে যৎসামান্য টাকা হাতে দিয়ে গৃহীত টাকার তালিকায় সেই শিক্ষার্থীর অজান্তেই স্বাক্ষর করে নেন বলেও অভিযোগ করা হয়। এমন অনেক শিক্ষার্থী আছে যারা জানতোনা  যে তারা কত টাকার বিপরীতে স্বাক্ষর করেছে।

এ এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের সুনির্দিষ্ট দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD