1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনামঃ
নওগাঁর আত্রাইয়ে শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ আহত ৫ বাঁশের সাঁকোই এখন ভরসা: দীঘিনালায় পাকুজাছড়া খালের ওপর দুর্ভোগ লাঘবে আনসার-ভিডিপির উদ্যোগ ঢাকায় পিটার হাস, পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগমন ঘিরে কূটনৈতিক মহলে আলোচনা আশুলিয়ায় শ্রমিক আন্দোলনে আহত সেলিমের মৃত্যু, ১২ দিন মৃত্যুর সঙ্গে লড়াইয়ের অবসান দীঘিনালা জোনের উদ্যোগে বব্রমহন কারবারি পাড়ায় ৫০০ অসহায় মানুষের মাঝে বিনামূল্যে ওষুধ ও চিকিৎসাসেবা প্রদান শ্রমিক অসন্তোষে উত্তাল গাজীপুর, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ২২ কারখানা গাজীপুরে মজুরি বৃদ্ধির দাবিতে দুই কারখানার শ্রমিকদের বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন মহাপরিচালক মেজর জেনারেল তৌহিদুল আহমেদ যশোরের বাঘারপাড়া উপজেলার রায়পুরে স্থায়ী ভূমি অফিস স্থাপনের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি প্রধান শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি ইস্যুতে যুক্তরাষ্ট্রের স্পষ্ট বার্তা, সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশের জনগণকেই

গোমস্তাপুরে নদী থেকে মাদ্রাসা শিক্ষার্থীর লাশ উদ্ধার। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ২৬৪ বার পঠিত

গোমস্তাপুরে নদী থেকে মাদ্রাসা শিক্ষার্থীর লাশ উদ্ধার

রাজশাহী ব্যুরো ঃচাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর পুনর্ভবা নদী থেকে মোতাসিম (১৪)এক মাদ্রাসা শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার দুপুরে রহনপুর রেলস্টেশন সংলগ্ন রেলব্রিজের নীচ থেকে তার মৃতদেহ উদ্ধার করে রাজশাহী  ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল। সে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মোহনপুর দরগাপাড়া  গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। এবং রাজশাহী  মহানগরীর একটি মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্র। রহনপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহতাবউদ্দিন জানান,রাজশাহী মহানগরীর একটি মাদ্রাসার কয়েকজন শিক্ষার্থী কমিউটার ট্রেন যোগে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে রহনপুর এসে পৌঁছে। ট্রেন থেকে নেমে তারা রেল স্টেশনের পার্শ্ববর্তী  পুনর্ভবা নদীতে গোসল করতে নামে। এসময় মোতাসিম নদীর পানিতে তলিয়ে যায়। পরে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুড়ি দল প্রায় ঘন্টাখানেক চেষ্টা করে নদী থেকে তার লাশ উদ্ধার করে। পরে তার লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান। গোমস্তাপুর থানার ওসি খাইরুল বাশার জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD