1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে বিশেষ মাদকবিরোধী অভিযানে যুবক গ্রেপ্তার, ট্যাপেন্টাডল-ইয়াবাসহ নগদ অর্থ জব্দ চারঘাটে ডিবি পুলিশের অভিযানে ৯৭ বোতল স্কাপসহ শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার পাঁচবিবিতে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে যুবকের মৃত্যু। গাজীপুরে গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার, অন্যরা পলাতক। ঢাকায় ভূমিকম্প অনুভূত পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রাবি ক্যাম্পাসে ছাত্রলীগ ঠেকাতে পুরস্কার ঘোষণা ছাত্রদলের। বিদ্যালয়ের জন্য দেওয়া ল্যাপটব চার মাস ধরে বাড়িতে ব্যবহার করেন শিক্ষিকা। রাজবাড়ীতে তিন বেসরকারি ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা রাবি শিক্ষার্থী ছেলের হাতে পিতা খুন ।

চাঁপাইনবাবগঞ্জে বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালতে তিন প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা। দৈনিক নয়া কণ্ঠ   

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ১৫৪ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জে বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালতে তিন প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা।

মোস্তাফিজুর রহমান লিটন, চাঁপাই নবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে ওজন ও পরিমাপে কম প্রদান করায় রড-সিমেন্টের দোকান ও ফিলিং স্টেশনকে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) জেলা প্রশাসন ও বিএসটিআই রাজশাহী বিভাগীয় অফিসের সমন্বয়ে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করা হয়।

জেলার আরামবাগ, সোনা মসজিদ রোড এলাকায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়, ডিজিটাল স্কেলের বৈধ সনদ না থাকায় ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮’ অনুযায়ী মেসার্স নির্মাণ ট্রেডিং ও মেসার্স মো: এমদাদুল হককে ৫ হাজার করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া মেসার্স এ কে খান ফিলিং স্টেশনে চাপাইনবাবগঞ্জ এর পেট্রোল ডিস্পেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ৫০ মি.লি. এর বেশি কম প্রদান করায় ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮ অনুযায়ী ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম ভ্রাম্যমান আদালতটি পরিচালনা করেন।

এসময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই রাজশাহীর পরিদর্শক (মেট্রোলজি) কামরুল হাসান।

জনস্বার্থে বিএসটিআইয়ের এ রকম অভিযান অব্যাহত থাকবে বলেও সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD