1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
বেনাপোলে বিজিবির অভিযানে ১২ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ কাউনিয়ায় বিশেষ অভিযানে ১৫১ ধারায় এক ব্যক্তি গ্রেপ্তার পটুয়াখালীর বাউফলে এক ব্যক্তির বিচ্ছিন্ন হাত ও দুই পা উদ্ধারের পরে বিচ্ছিন্ন মাথা এবং দেহ উদ্ধার করেছেন পুলিশ। বোদার সীমান্তে বিজিবির অভিযান, ২৪ বোতল ভারতীয় মদ উদ্ধার ক্যান্সারের থাবায় নিভে যাচ্ছে মেধাবী হাসান: বসতভিটা বিক্রি করেও মিলছে না চিকিৎসার অর্থ দুপচাঁচিয়ায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১মাদক কারবারি গ্রেফতার বগুড়ার গাবতলীতে বীজ ও সার বিতরণ করলেন এমপি মিলটন বেনাপোলে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্যসহ চারজন আটক সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের কুইজ প্রতিযোগিতায় বিজয়ী আকাশ, পেলেন আকর্ষণীয় পুরস্কার গণিত অলিম্পিয়াডে দেশসেরা ১৪৮তম চাঁপাইনবাবগঞ্জের নাজিফা

মান্দায় বৈষম্য বিরোধী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে  ৩১ দফা সংস্কার প্রস্তাব বাস্তবায়নে জনমত গঠনের লক্ষ্যে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ২১৪ বার পঠিত
মান্দায় বৈষম্য বিরোধী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে  ৩১ দফা সংস্কার প্রস্তাব বাস্তবায়নে জনমত গঠনের লক্ষ্যে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত
নওগাঁ প্রতিনিধিঃ- হাবিবুর রহমান,, 
নওগাঁর মান্দায় বৈষম্য বিরোধী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে  ৩১ দফা সংস্কার প্রস্তাব বাস্তবায়নে জনমত গঠনের লক্ষ্যে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার
 বিকেলে মান্দা উপজেলার কুলিহার মোড়ে বি এন পি’র উদ্যোগে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয় । কাঁশুপাড়া ইউনিয়নের  স্থানীয় বিএনপি নেতা ডাঃ মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে এই পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন সাবেক উপজেলা চেয়ারম্যান, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ডাঃ ইকরামুল বারী টিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক মুকুল, উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য সাইদুর রহমান মোল্লা,  নুর বকস মন্ডল, আব্দুল কাদের, ডাঃ রইস উদ্দিন।  অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ১২ নং কাঁশোপাড়া ইউনিয়ন বিএনপি’র সাবেক আহ্বায়ক আবুল হোসেন, সাবেক সাধারন সম্পাদক ইব্রাহিম হোসেন, উপজেলা যুবদলের যু্গ্ম আহ্বায়ক ওবায়দুল হক, স্বেচ্ছাসেেবক দলের যুগ্ম আহ্বায়ক শামিম হোসাইন সাজু , কলেজ শিক্ষক সমিতির সভাপতি মহসিন আলী, ছাত্রদল নেতা রিসালাত-ই সাজিদ  প্রমুখ।সঞ্চালনায় ছিলেন স্বেচ্ছসেবক দলের যুগ্ম আহ্বায়ক তালহা জোবায়ের। প্রধান অতিথির বক্তৃতায় ডাঃ ইকরামুল বারী টিপু বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের দায়িত্ব দ্রুত নির্বাচন ব্যবস্থা সংস্কার করে গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের আয়োজন করা। এর ব্যত্যয় ঘটলে যেকোন পরিস্থিতির দায়দায়িত্ব এই সরকারকেই বহন করতে হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা বিদেশে পালিয়ে থেকেও দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। দেশের মানুষ কখনই সেই ষড়যন্ত্র সফল হতে দিবে না।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD