1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে বিশেষ মাদকবিরোধী অভিযানে যুবক গ্রেপ্তার, ট্যাপেন্টাডল-ইয়াবাসহ নগদ অর্থ জব্দ চারঘাটে ডিবি পুলিশের অভিযানে ৯৭ বোতল স্কাপসহ শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার পাঁচবিবিতে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে যুবকের মৃত্যু। গাজীপুরে গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার, অন্যরা পলাতক। ঢাকায় ভূমিকম্প অনুভূত পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রাবি ক্যাম্পাসে ছাত্রলীগ ঠেকাতে পুরস্কার ঘোষণা ছাত্রদলের। বিদ্যালয়ের জন্য দেওয়া ল্যাপটব চার মাস ধরে বাড়িতে ব্যবহার করেন শিক্ষিকা। রাজবাড়ীতে তিন বেসরকারি ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা রাবি শিক্ষার্থী ছেলের হাতে পিতা খুন ।

মেহেরপুর জেলা শাখার বিসিডিএস ও ফারিয়ার এর সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় সভা। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ২১৬ বার পঠিত

মেহেরপুর জেলা শাখার বিসিডিএস ও ফারিয়ার এর সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় সভা

মেহেরপুর প্রতিনিধি ঃফার্মাসিউটিক্যাল প্রমোশনাল অফিসারস্, এরিয়া ম্যানেজারগন এবং জেলা বিসিডিএস এর নবগঠিত আহবায়ক কমিটির সাথে সৌহার্দ্যপূর্ণ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ নভেম্বর ) বেলা ১১টার দিকে মেহেরপুর সদর উপজেলা বিসিডিএস এর আহবায়ক ইলিয়াস হোসেনের সঞ্চালনায় এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় এবং ফুল দিয়ে ফার্মাসিটিক্যাল প্রমোশনাল অফিসারস্, এরিয়া ম্যানেজার গণ নবগঠিত জেলা বিসিডিএস এর আহবায়ক কমিটিকে সংবর্ধনা জানান।
মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা বিসিডিএস এর আহবায়ক রিনু।

এ সময় উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা বিসিডিএস এর কার্যনির্বাহী সদস্য কাজী খয়রুদ্দিন, ইসমাইল হোসেন, সাইফুল ইসলাম, সাবেক সহ-সভাপতি আব্দুল লতিফ, নির্বাহী সদস্য রাকিবুল ইসলাম রন, ফার্মাসিটিক্যালসের ম্যানেজার ফোরামের সভাপতি দোলন হোসেন সহ মেহেরপুর সদর উপজেলা, মুজিবনগর উপজেলা বিসিডিএস এর আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ ও জেলা ফারিয়ার প্রতিনিধিগণ। মত বিনিময় সভায় বক্তব্য রাখেন ফার্মাসিটিক্যালসের ম্যানেজার ফোরামের দোলন হোসেন ও জেলা বিসিডিএস এর আহবায়ক রিনু। এ সময় বক্তারা বলেন, মেহেরপুর জেলা বিসিডিএস ও জেলা ফার্মাসিটিক্যাল প্রমোশনাল অফিসারস্ সোহাদ্যপূর্ণ বজায় রেখে চলাচল করার জন্য প্রতিশ্রুতি দেন। কোন ঔষধের দোকানে যেকোনো ঔষধ কোম্পানির মেয়াদ উত্তীর্ণ ঔষধ থাকলে তা আলাদাভাবে প্যাকেটজাত করে রাখার জন্য জানান।

মেয়াদ উত্তীর্ণ ওষুধ যার যার কোম্পানির প্রতিনিধিগন তালিকা করে আগামী তিন মাসের মধ্যে কোম্পানির মাধ্যমে পুনরায় রিপ্লেসমেন্ট করবে এবং মেহেরপুর জেলার সকল ঔষধ ব্যবসায়ীগণ সহ ঔষধ কোম্পানির প্রতিনিধিদের সাথে এক মিলন মেলার আয়োজন করা হবে বলে ব্যক্ত করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD