1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

রাজশাহী মহানগরীতে সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিভিন্ন অপরাধের অভিযোগে ৫ জন গ্রেপ্তার। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ১৭২ বার পঠিত

রাজশাহী মহানগরীতে সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিভিন্ন অপরাধের অভিযোগে ৫ জন গ্রেপ্তার

রাজশাহী ব্যুরো ঃ রাজশাহী মহানগরীতে গত ৫ আগস্ট ২০২৪ খ্রিস্টাব্দ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধের অভিযোগে রাজশাহী মেডিকেল কলেজ শাখার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ ৫ জন গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন মোহাম্মদ শিহাব আল রশিদ ওরফে গালিব (২৯), মো: শাহিন হোসেন ওরফে মইদুল (৩২), মো: ইমান আলী (৬৭), মো: রুহুল আমিন (২৯), মো: দুলাল উদ্দিন (৪৬)। মোহাম্মদ শিহাব আল রশিদ পাবনার জেলার সদর থানার চক পলানপুরের হারুনার রশিদের ছেলে। সে রাজশাহী মেডিকেল কলেজ শাখার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাধারণ সম্পাদক। শাহিন রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম নতুনপাড়ার মৃত সাহিদ আলীর  ছেলে, ইমান আলী শাহমখদুম থানার ভরালীপাড়ার মৃত জাবেদ আলীর ছেলে, রুহুল আমিন কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়ার মৃত ফরমান আলীর ছেলে ও দুলাল একই থানার হাজরাপুকুরের মৃত আলাউদ্দিনের ছেলে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নগরীর বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD