1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
পাঁচবিবিতে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে যুবকের মৃত্যু। গাজীপুরে গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার, অন্যরা পলাতক। ঢাকায় ভূমিকম্প অনুভূত পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রাবি ক্যাম্পাসে ছাত্রলীগ ঠেকাতে পুরস্কার ঘোষণা ছাত্রদলের। বিদ্যালয়ের জন্য দেওয়া ল্যাপটব চার মাস ধরে বাড়িতে ব্যবহার করেন শিক্ষিকা। রাজবাড়ীতে তিন বেসরকারি ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা রাবি শিক্ষার্থী ছেলের হাতে পিতা খুন । রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, অভিযোগ অস্বীকার রাজশাহীতে অযৌক্তিক অটোভাড়া ও যাত্রী হয়রানি বন্ধের দাবিতে নাগরিক স্মারকলিপি

লিটন ও ডাবলু সরকারের মতো খুনিদের অতিসত্বর বিচারের আওতায় আনতে হবে: মিনু। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ১৫৪ বার পঠিত

লিটন ও ডাবলু সরকারের মতো খুনিদের অতিসত্বর বিচারের আওতায় আনতে হবে: মিনু

রাজশাহী ব্যুরো ঃসাবেক মেয়র (অপসারিত) খায়রুজ্জামান লিটন ও আ’লীগ নেতা ডাবলু সরকারকে রাজশাহীতে হত্যা ও সন্ত্রাসের গডফাদার হিসেবে উল্লেখ করে অবিলম্বে তাদেরকে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক মেয়র ও সাবেক এমপি মিজানুর রহমান মিনু। এসময় রাজশাহী নগরীর আলুপট্রি মোড়কে বিজয় মোড় হিসেবে ঘোষণা করে তিনি বলেন, বিএনপি নেতাকর্মীরা মাঠে ছিল বলেই হাসিনা সরকারের পতন হয়েছে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গতকাল রোববার (১০ নভেম্বর) বিকেলে রাজশাহী নগরীর আলুপট্রি মোড়ে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বিএনপি নেতা মিনুর নেতৃত্বে এদিন নগরীতে ব্যাপক শোডাউনের আয়োজন করা হয়। এতে রাজশাহী নগরীর বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে এবং জেলার বিভিন্ন উপজেলার বিপুলসংখ্যক নেতাকর্মী এতে অংশ নেন। সমাবেশের আগে নগরীর বাটার মোড় চত্বরে জমায়েত হন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা। পরে মিজানুর রহমান মিনুর নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলুপট্রি মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়। জাতীয় ও দলীয় পতাকা এবং বিভিন্ন ধরণের প্ল্যাকার্ড নিয়ে নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন। শোভাযাত্রা ও সমাবেশে নেতাকর্মীরা শেখ হাসিনার ফাঁসি ও বিচার দাবি করে নানা শ্লোগান দেন। সমাবেশে বিএনপি নেতা শফিকুল হক মিলন, আনোয়ার হোসেন উজ্জলসহ ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, মৎস্যজীবী দল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন সহযোগী সংগঠনগুলোর বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ছাত্র-জনতার আন্দোলনে তারেক রহমানের ভূমিকা উল্লেখ করে সমাবেশে বিএনপি নেতা মিজানুর রহমান মিনু বলেন, তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে মুক্ত রাজনীতির চর্চা করতে দিতে হবে। অন্যথায় রাজপথে আন্দোলনের মধ্য দিয়ে তারা তাদের নেতাকে ফিরিয়ে আনবেন। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন। আর তার এ ঘোষণার মাধ্যমেই দেশের সব শ্রেণি-পেশার মানুষ মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দেশকে স্বাধীন করেছিলেন।

তিনি আরো বলেন, ১৯৭১ সালে জাতি যখন দিশেহারা ছিল। সে সময়ে মেজর জিয়া স্বাধীনতার ঘোষণা দেন। সেদিন সারাবিশ্বের মহানায়ক ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। গত ৫ আগস্ট ছাত্র-জনতা আন্দোলনের মাধ্যমে খুনি হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছে। আর এ আন্দোলন যখন কঠিন প্রতিকূল অবস্থার মধ্যে পড়ে যায়, ঠিক তখনই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সুদূর লন্ডনে থেকেও পরামর্শ ও নির্দেশনা দিয়ে সাহস জুগিয়েছেন। এর ফলে হাসিনা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD