1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

সরকারী নির্দেশ উপেক্ষা করায় হিমালয় কোল্ড স্টোরেজে ইউএনও পবা’র অভিযান। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ১৪৮ বার পঠিত

সরকারী নির্দেশ উপেক্ষা করায় হিমালয় কোল্ড স্টোরেজে ইউএনও পবা’র অভিযান

জিয়াউল কবীর:

বাজার কার্যক্রমে সরকারি নির্দেশ উপেক্ষা করায় রাজশাহীর পবা উপজেলার বিভিন্ন বে-সরকারি কোল্ডস্টোরে অভিযান পরিচালনা করেছে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সোহরাব হোসেন। হিমালয় কোল্ডস্টোরে স্টক রেজিস্ট্রার সঠিকভাবে সংরক্ষণ না করায় তিনি পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেন।উপজেলা বাজার নিয়ন্ত্রণ টাস্কফোর্স কমিটি প্রতি সপ্তাহে আলুর দাম বৃদ্ধির সাথে কোন সিন্ডিকেট জড়িত আছে কি না, তা খতিয়ে দেখার লক্ষ্যে আলুর বৃহদাকার সংরক্ষণকারীদের তালিকা, বর্তমান মজুতের পরিমাণ, মজুদকাল প্রভৃতি তথ্যবিবরণী পর্যবেক্ষনের অংশ হিসেবে শুক্রবার এ অভিযান পরিচালিত হয়। অভিযোগ মতে হিমালয় কোল্ডস্টোরে স্টক রেজিস্ট্রার সঠিকভাবে সংরক্ষণ হচ্ছে না এর সত্যতা পাওয়ায় ইউএনও পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেন।
উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা বাজার নিয়ন্ত্রণ টাস্কফোর্স কমিটির সভাপতি মো. সোহরাব হোসেন সাংবাদিকদের জানান, সরকার সারা দেশে কোল্ডস্টোরের আলু মূল্য নির্ধারণ করে দিয়েছে। এই লক্ষ্যে বাস্তবায়নে বাজার দর নিয়ন্ত্রণ ও মজুদদারি ঠেকাতে স্টক রেজিস্ট্রার সঠিকভাবে আপডেট রাখবার কোন বিকল্প নেই। আলুর দাম বৃদ্ধিতে কোন সিন্ডিকেট জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে উপজেলার বিভিন্ন কোল্ডস্টোরে অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে। হিমালয় কোল্ডস্টোরে স্টক রেজিস্ট্রার সঠিকভাবে সংরক্ষণ না করায় পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে আলু সিন্ডিকেট করে বাজার অস্থিতিশীল করে তুলছে এমন সম্পৃক্ততা পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD