1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন

কিশোরগঞ্জে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিসব উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ২০২ বার পঠিত

কিশোরগঞ্জে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিসব উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।

মোঃ সবুজ মিয়া,
কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি:

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বিএনপির আয়োজনে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিসব উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এ সময় বিএনপির সকল
অঙ্গসংগঠেনর নেতৃবৃন্দ অক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য ও সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি, সি:সহ সভাপতি বিলকিস ইসলাম সৈয়দপুর রাজনৈতিক জেলা নীলফামারী।বিলকিস ইসলাম বলেন,রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে তার দৃশ্যপট ঘটে, এখন আমরা স্বাধীন দেশে আছি। সে সময় দেশের সরকার ছিল না। জিয়াউর রহমান যখন বন্ধী ছিলেন, তখন সিপাহী জনতা একত্রিত হয়ে জিয়াউর রহমান কে বন্ধী দশা থেকে বের করে রাষ্ট্রীয় ক্ষমতা অধিষ্ঠিত করে।এটা পৃথিবীর ইতিহাসে আর কোথাও নেই। তাকে কোনো ব্যাক্তি মুক্তি দেয়নি,জনগণ তাকে মুক্ত করে রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়েছিলো। তাই আজকে সেই ০৭ই নভেম্বর দিনটি তাকে সারা দেশ স্বরণ করছে।সেই দিনটিকে স্বরন করে আজকে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা বিএনপির প্রায় ১ হাজার মানুষ মানুষ এই র‍্যালিতে অংশগ্রহন করেন।

কিশোরগঞ্জ উপজেলা বিএনপি বৃহস্পতিবার বিকেলে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিসব পালন করেছে বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এ উপলক্ষ্যে উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন এর নেতৃত্বে একটি র‍্যালি বের করা হয় র‍্যালিটি উপজেলার প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে। পরে কিশোরগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের গিয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক একে এম তাজুল ইসলাম ডালিম বলেন, ১৯৭১ সালে ২৬শে মার্চ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে তার দৃশ্যপট ঘটে। সে সময় দেশে সরকার ছিল না। জিয়াউর রহমান যখন বন্ধী ছিলেন, তখন সিপাহী জনতা একত্রি হয়ে জিয়াউর রহমান কে বন্ধী দশা থেকে বের করে রাষ্ট্রীয় ক্ষমতা অধিষ্ঠিত করে।
এটা পৃথিবীর ইতিহাসে আর কোথাও নেই।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD