1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
গাজীপুরে গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার, অন্যরা পলাতক। ঢাকায় ভূমিকম্প অনুভূত পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রাবি ক্যাম্পাসে ছাত্রলীগ ঠেকাতে পুরস্কার ঘোষণা ছাত্রদলের। বিদ্যালয়ের জন্য দেওয়া ল্যাপটব চার মাস ধরে বাড়িতে ব্যবহার করেন শিক্ষিকা। রাজবাড়ীতে তিন বেসরকারি ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা রাবি শিক্ষার্থী ছেলের হাতে পিতা খুন । রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, অভিযোগ অস্বীকার রাজশাহীতে অযৌক্তিক অটোভাড়া ও যাত্রী হয়রানি বন্ধের দাবিতে নাগরিক স্মারকলিপি আরএমপি’র বিশেষ মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার: ইয়াবা উদ্ধার, নগদ অর্থ ও ৪ মোবাইল ফোন জব্দ

আওয়ামীলীগ সরকারকে টিকিয়ে রেখেছিল জাতীয় পার্টি: খায়রুল কবির খোকন। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ১৮৩ বার পঠিত

আওয়ামীলীগ সরকারকে টিকিয়ে রেখেছিল জাতীয় পার্টি: খায়রুল কবির খোকন

খন্দকার সেলিম রেজা
স্টাফ রিপোর্টার

নরসিংদী জেলা বিএনপির আহবায়ক ও কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহা সচিব খায়রুল কবির খোকন বক্তব্যে বলেন জাতীয় পার্টি,একটি কুলাঙ্গার জাতীয় পার্টি বাংলাদেশে আওয়ামীলীগের দুঃশাসনের ১৬ বছরের সকল অপকর্মের সঙ্গী ছিল জাতীয় পার্টি।তারাই আওয়ামী লীগ সরকারকে টিকিয়ে রাখছিল।
তিনি বুধবার (০৬ নভেম্বর) বিকালে সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের বাদুয়ারচর কাজী আবুল হাশেম উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।খায়রুল কবির খোকন আরও বলেন,বিশ্বের ইতিহাসে, গণতন্ত্রের ইতিহাসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৫৪ আসনে জয়ের ইতিহাস নাই।শেখ হাসিনা প্রশাসনকে ব্যবহার করে,বিএনপিকে নির্বাচনের বাইরে রেখে সেটা করেছিল। ভারত থেকে পররাষ্ট্র সচিব সুজাতা সিং এসে এরশাদকে নির্বাচনে নিল।২০১৪ এবং ১৮ সালে তারা নির্বাচনে গিয়েছিল এবং আমাদেরকে দুই মাস আগে জেলে নিয়েছিল।
বিএনপির যুগ্ম মহাসচিব খোকন বলেন,জনগণ ভোট দেয়ার জন্য বসে আছে কিন্তু সরকার এখনও পর্যন্ত নির্বাচনের রোডম্যাপ দিচ্ছে না। জনগণ চায় অনতিবিলম্বে একটি রোডম্যাপ করে,সংস্কার শেষ করে নির্বাচনের দিন তারিখ করা হউক।যদি সংস্কারের কথা বলে নির্বাচন দীর্ঘায়িত করা হয় জনগণ কিন্তু রাস্তায় নেমে আসবে।
হাজীপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক জাহিদুল কবির ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,জেলা বিএনপির যুগ্ম আহবায়ক বি.জি রশিদ নওশের,গোলাম কবির কামাল, ফারুক উদ্দিন ভুইয়া,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন,জেলা যুবদলের সভাপতি মহসিন হোসাইন বিদ্যুৎ,যুবদল নেতা ভিপি ইলিয়াছ,আব্দুর রউফ ফকির রনি,ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক,দেলোয়ার,পিনু, শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাহিদ সরকার, যুবদলের সাধারণ সম্পাদক রুবেল,সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি শামীম সরকার,নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ,সাধারণ সম্পাদক রিফাত,হাজীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান সরকারসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD