1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

পবা থানার অভিযানে অটোভ্যান চোর গ্রেফতার , অটোভ্যান উদ্ধার। দৈনিক নয়া কণ্ঠ                     

  • প্রকাশিতঃ সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ১৬৮ বার পঠিত

পবা থানার অভিযানে অটোভ্যান চোর গ্রেফতার , অটোভ্যান উদ্ধার ।

মোঃ আজিজুর রহমান,তানোর প্রতিনিধি , রাজশাহী

রাজশাহী জেলার তানোর থানার চাঁদপুর এলাকা থেকে অটোভ্যান চুরির অভিযোগে চোরাই অটোভ্যানসহ এক চোরকে গ্রেপ্তার করছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পবা থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি মো: সারোয়ার হোসেন রাকিব (২৮)। সে রাজশাহী জেলার তানোর থানার ভাতরন্দ গ্রামের মো: আব্দুস সালামের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল  ৩ নভেম্বর ২০২৪ খ্রিষ্টাব্দ দিবাগত রাতে পবা থানার এসআই এসএম আসিব নাসিব ও তাঁর টিম থানার বিভিন্ন এলাকায় টহল ডিউটি করছিলো। রাত সাড়ে ৪ টায় পবা থানার বাগধানীগামী রোডের তেঘর বিলে চেকপোস্ট করার সময় তাঁরা তানোরে দিক থেকে আসা একটি অটোভ্যানকে থামায়। এরপর অটোভ্যানের চালককে জিজ্ঞাসাবাদ করলে তার আচরণ সন্দেহজনক মনে হয়। পরে তাঁরা অটোভ্যানের গায়ে লেখা মোবাইল নম্বরে ফোন করে মালিককে বিষয়টি জানায়।। অটোভ্যানের মালিক তার গ্যারেজে অটোভ্যানটি না পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তার অটোভ্যানটি শনাক্ত করে।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ১২ টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে পবা থানায় নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD