1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
গাজীপুরে গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার, অন্যরা পলাতক। ঢাকায় ভূমিকম্প অনুভূত পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রাবি ক্যাম্পাসে ছাত্রলীগ ঠেকাতে পুরস্কার ঘোষণা ছাত্রদলের। বিদ্যালয়ের জন্য দেওয়া ল্যাপটব চার মাস ধরে বাড়িতে ব্যবহার করেন শিক্ষিকা। রাজবাড়ীতে তিন বেসরকারি ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা রাবি শিক্ষার্থী ছেলের হাতে পিতা খুন । রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, অভিযোগ অস্বীকার রাজশাহীতে অযৌক্তিক অটোভাড়া ও যাত্রী হয়রানি বন্ধের দাবিতে নাগরিক স্মারকলিপি আরএমপি’র বিশেষ মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার: ইয়াবা উদ্ধার, নগদ অর্থ ও ৪ মোবাইল ফোন জব্দ

সরিষাবাড়ীতে জাতীয় যুব দিবস পালিত। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ১৫৩ বার পঠিত

সরিষাবাড়ীতে জাতীয় যুব দিবস পালিত

তৌকির আহাম্মেদ হাসু স্টাফ রিপোর্টার:‘‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’’ এই স্লোগানকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।এ উপলক্ষ্যে শুক্রবার সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভার পূর্বে উপজেলা পরিষদ প্রাঙ্গন হতে একটি র‌্যালী বের করা হয়।র‌্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে এসে শেষ হয়।পরে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার।অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা এনজিও ফোরামের সাধারণ সম্পাদক বাদশা ভূঁইয়া।
অনুষ্ঠানে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ চাঁদ মিয়া,উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল হালিম,উপজেলা দুর্নীতি দমন কমিটির সাধারণ সম্পাদক আন্নু মিয়া,এনজিও ফোরামের সভাপতি ফিরোজ আহম্মদে,সরিষাবাড়ী প্রেসক্লাবের সাবেক সভাপতি সোলায়মান হোসেন হরেক,সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ,সরিষাবাড়ী রিপোর্টাস ক্লাবের সভাপতি মোঃ ইসমাইল হোসেন,সাংবাদিক জাকারিয়া জাহাঙ্গীর সহ প্রশিক্ষিত উদ্যোক্তা
মাকসুদা আক্তার,সাগরিকা, ইউসুফ ও বক্তব্য রাখেন।এছাড়াও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আগত প্রশিক্ষিত নারী-পুরুষ ও গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠান শেষে প্রশিক্ষিত যুবকদের মাঝে ঋনের চেক ও সনদপত্র বিতরণ করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD