1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:১২ অপরাহ্ন

গোমস্তাপুরে আসামি ধরতে গিয়ে পুলিশ সদস্যদের উপর হামলার ঘটনায় আটক- ১৩। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ২৭০ বার পঠিত

গোমস্তাপুরে আসামি ধরতে গিয়ে পুলিশ সদস্যদের উপর হামলার ঘটনায় আটক- ১৩।

রাজশাহী ব্যুরো ঃচাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে  আসামি ধরতে গিয়ে পুলিশ সদস্যদের উপর হামলার ঘটনায় আটক ১৩ জনকে শুক্রবার জেলহাজতে পাঠানো হয়েছে। এরআগে যৌথবাহিনী ৩১ অক্টোবর  বৃহস্পতিবার রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করে । আটককৃতদের মধ্যে আলিনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন  আওয়ামীলীগের  সাধারন সম্পাদক তরিকুল ইসলামসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা রয়েছেন।প্রসঙ্গত: বৃহস্পতিবার  সন্ধ্যায় গোমস্তাপুর থানা পুলিশের একটি সিভিল টিম উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের সন্তোষপুর বাজারে ওয়ারেন্টভুক্ত আসামি আওয়ামী লীগ নেতা মিন্টু সরকারকে আটক করতে গিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের  হামলার শিকার হন। এতে দুইজন পুলিশ কর্মকর্তাসহ ৭জন পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় পুলিশের একজন  উপপরিদর্শক বাদী হয়ে গোমস্তাপুর থানায় শুক্রবার  একটি মামলা দায়ের করেছেন বলে জানান থানার ডিউটি অফিসার এসআই মামুন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD