1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন

গোয়ালন্দে জাসাসের সাংগঠনিক কর্মীসভা অনুষ্ঠিত। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ১৮৮ বার পঠিত
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 38.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;
গোয়ালন্দে জাসাসের সাংগঠনিক কর্মীসভা অনুষ্ঠিত
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর উপজেলা ও পৌর ইউনিটের সাংগঠনিক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ নভেম্বর) বেলা ১১ টায় স্হানীয় আহম্মদ আলী মৃধা গণগ্রন্থাগার মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা জাসাস এর আহবায়ক মো. আশরাফুল আলম।
প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা জাসাসের সদস্য সচিব কাজী মিজানুর রহমান পলাশ।
সভাপতিত্ব করেন গোয়ালন্দ উপজেলা জাসাস এর সভাপতি নুরুল হক মিলন।
গোয়ালন্দ পৌর জাসাসের সভাপতি সাইফুর রহমান পারভেজের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাসাসের সিনিয়র যুগ্ম-আহবায়ক মীর মো. জুলফিকার আলী (টিটু), যুগ্ম আহবায়ক মিজানুর রহমান (লাল্টু), মোহাম্মদ নাসির উদ্দিন, সদস্য জিয়াউল হক বাবলু।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা জাসাস এর সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. বাহাদুর খানসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন জাসাসের নেতৃবৃন্দ।
সভায় জাসাসকে শক্তিশালী করার মধ্য দিয়ে আগামীতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভাইস চেয়ারম্যান তারেক জিয়ার হাতকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানানো হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD