1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
অভিযানে নারী মাদক কারবারি গ্রেফতার, উদ্ধার ৫০ লিটার চোলাই মদ ও ৮১ হাজার ৮০০ টাকা টাঙ্গাইলে আধুনিক ক্লিনিক অ্যান্ড হসপিটালে চিকিৎসাসেবা নিয়ে অভিযোগ। সৌদি প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট সতর্কীকরণ বিজ্ঞপ্তি সরকারি হাসপাতাল পরিচ্ছন্নতায় দায়িত্ব নিতে বিএমএসএফ আগ্রহী সৌদি আরব রিয়াদে বাংলাদেশী নারী কর্মী রত্নার ম’র’দে’হ উ’দ্ধা’র। বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে রাজশাহীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস-২০২৬ পালিত রাজশাহীতে অধিকার’র মানববন্ধন: নির্যাতন প্রতিরোধে কার্যকর সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে প্রশংসায় সাইফুল, প্রতিদিন কীটনাশকের দোকানে সুমধুর কুরআন তেলাওয়াত, বাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফার।

দৌলতদিয়া যৌনপল্লীতে মাত্রাতিরিক্ত মদ্যপানে এক ব্যক্তির মৃত্যু। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ২৩২ বার পঠিত
দৌলতদিয়া যৌনপল্লীতে মাত্রাতিরিক্ত মদ্যপানে এক ব্যক্তির মৃত্যু
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে মাত্রাতিরিক্ত মদ্যপান করে ইমরান শেখ (৪০) নামে একজনে মৃত্যু হয়েছে।
মৃতব্যক্তি হলো, বরিশাল জেলার বানারী পাড়া থানা চাখার গ্রামের নজরুল শেখের ছেলে ইমরান শেখ(৪০)। সে দৌলতদিয়া যৌনপল্লীর জাহাঙ্গীরের বাড়ীর ভাড়াটিয়া কমলার বিবাহ করা স্বামী।
বৃহস্পতিবার ৩১ শে অক্টোবর সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি মারা যান।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, পতিতাপল্লী এলাকায় অতিরিক্ত মদ্যপান করে অসুস্থ হলে রেল স্টেশন টার্মিনাল এলাকা হইতে অজ্ঞাতনামা রিক্সাচালক রাত ১১ ঘটিকার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গোয়ালন্দে নিয়ে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯ টা ১০মিনিটের সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, বর্তমানে যৌনপল্লীতে সব ধরনের মাদক হরহামেশা বিক্রি হচ্ছে। মাদক সেবন করে অনেক খদ্দের ও যৌনপল্লীর যৌনকর্মীদের মারা যাওয়ার ঘটনা ঘটছে।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, মরদেহ সুরতহাল রিপোর্ট প্রস্তুত পূর্বক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD