1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
গাজীপুরে গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার, অন্যরা পলাতক। ঢাকায় ভূমিকম্প অনুভূত পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রাবি ক্যাম্পাসে ছাত্রলীগ ঠেকাতে পুরস্কার ঘোষণা ছাত্রদলের। বিদ্যালয়ের জন্য দেওয়া ল্যাপটব চার মাস ধরে বাড়িতে ব্যবহার করেন শিক্ষিকা। রাজবাড়ীতে তিন বেসরকারি ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা রাবি শিক্ষার্থী ছেলের হাতে পিতা খুন । রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, অভিযোগ অস্বীকার রাজশাহীতে অযৌক্তিক অটোভাড়া ও যাত্রী হয়রানি বন্ধের দাবিতে নাগরিক স্মারকলিপি আরএমপি’র বিশেষ মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার: ইয়াবা উদ্ধার, নগদ অর্থ ও ৪ মোবাইল ফোন জব্দ

গোয়ালন্দে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের মধ্যে ল্যাপটপ বিতরণ। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ১৬২ বার পঠিত
গোয়ালন্দে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের মধ্যে ল্যাপটপ বিতরণ
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দ রাবেয়া ইদ্রিস মহিলা ডিগ্রী কলেজে ভর্তিকৃত একাদশ শ্রেনীর শিক্ষার্থীদের নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়েছে।
বুধবার (৩০ অক্টোবর) দুপুরে কলেজ মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গোয়ালন্দ রাবেয়া ইদ্রিস মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর প্রবীণ আইনজীবী, জেলা মহিলা পরিষদের সভাপতি ও রাজবাড়ী ক্যান্সার সোসাইটির সভাপতি দেবাহুতি চক্রবর্তী।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবেয়া ইদ্রিস মহিলা কলেজ পরিচালনা কমিটির সভাপতি, রাজবাড়ী সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক একেএম আব্দুল কাদের, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী, গোয়ালন্দ হ্যাচারীজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মো. আবু সায়েম খান প্রমুখ।
কলেজের জ্যেষ্ঠ প্রভাষক ড. সালমা সুলতানা ও কোহিনূর বেগম এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কলেজে চলতি বছর একাদশ শ্রেণিতে ভর্তিকৃত ১৭৫ জন শিক্ষার্থীকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরবর্তীতে আলোচনা সভা এবং সম্প্রতি এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি তিন শিক্ষার্থীর মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়।
নবীন শিক্ষার্থীদের বরণ, আলোচনা সভা ও কৃতি শিক্ষার্থীদের মাঝে ল্যাপটপ বিতরণ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD