1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দৌলতদিয়ায় পতিতালয় ও মাদকের মিতালি, নেপথ্যের কারণ জানালেন: গোয়ালন্দঘাট থানার ওসি, সফিকুল ইসলাম বালিয়াকান্দিতে বসতঘর থেকে ৬৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক বালিয়াকান্দিতে ইয়াবা-গাঁজাসহ দুইজন আটক কালুখালীতে নিষিদ্ধ আ.লীগের ৮ চেয়ারম্যানসহ ৬৩ জনের বিরুদ্ধে মামলা পটিয়ায় নবজাগরণ যুব সংঘের নতুন কমিটির অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত। বরগুনায় মাদক সেবন করে জনসাধারণকে বিরক্ত করার দায়ে যুবকের ৪ দিনের কারাদণ্ড পঞ্চগড়ে তরুণ উদ্যোক্তাদের জন্য বড় সুযোগ, মিলবে সর্বোচ্চ ২০ লাখ টাকা অর্থায়ন বেনাপোলে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ ও ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার সীমান্তে পুশ ইন, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির মতবিনিময় সভা অনুষ্ঠিত নাগেশ্বরীতে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে বিনামূল্যে ভায়া টেস্ট ক্যাম্পেইন অনুষ্ঠিত

গোয়ালন্দে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চুরির সাথে জড়িত দুইজন গ্রেফতার। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ২৪৩ বার পঠিত
গোয়ালন্দে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চুরির সাথে জড়িত দুইজন গ্রেফতার
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্স হতে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ও চুরির সাথে জড়িত দুজনকে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, খুলনা জেলার তেরখাদা থানার চর জয়সুরা গ্রামের মৃত ইউনুস শেখের ছেলে মো. আলামিন শেখ (২৬), একই জেলার রূপসা থানার মোচ্ছাবারপুর গ্রামের মো. ইমরান শেখের ছেলে মো. শরিফুল ইসলাম সৌরভ (২০)।
থানা সূত্রে জানা যায়, গোয়ালন্দ ঘাট থানায় ২৯ অক্টোবর মামলা নং-২৬, ধারা ৩৭৯, পেনাল কোড ১৮৬০ এ গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো: জাকির হোসেন এর ব্যবহৃত APACE RTR160 CC মোটর সাইকেল যাহার রেজিঃ নং-রাজবাড়ী ল-১১-৩৩৮৩ মোটর সাইকেলটি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্যাথলজি বিভাগের পাশে বারান্দায় রাখা অবস্থায় গত ১৪ অক্টোবর আনুমানিক সকাল ৯ ঘটিকা হতে বেলা ১ টা ৪৫ মিনিটের মধ্যে অজ্ঞাতনামা চোর/চোরেরা চুরি করে নিয়ে যায়। এই ঘটনা সংক্রান্তে মো. জাকির হোসেন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
 অভিযোগের ভিত্তিতে গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ উক্ত ঘটনায় মামলা রুজু করে এর তদন্তভার অর্পন করেন এস আই সেলিম মোল্লার উপর। মামলার তদন্তভার গ্রহণ করে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৯ অক্টোবর রাত ৩ টায় গোয়ালন্দ ঘাট থানার এসআই সেলিম মোল্লাসহ একটি চৌকস টিম গোপালগঞ্জ জেলায় অভিযান পরিচালনা করে আসামীদ্বয়কে আটক করে।
জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা ঘটনার সহিত জড়িত থাকার কথা স্বীকার করে এবং তাদের কাছ থেকে চুরি হওয়া মোটর সাইকেলটি উদ্ধার করে।
এবিষয়ে গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, আসামীদের মঙ্গলবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD