1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনামঃ
বরগুনায় নামাজ পড়তে বলায় নাতি জামাইয়ের বিরুদ্ধে নানা শ্বশুরের থানায় অভিযোগ বাউফলের নিমদী খেয়াঘাটে যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, ভোগান্তিতে শিক্ষার্থীরা, গোপালগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী আটক ফ্যাসিবাদী অপশক্তি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে পবিপ্রবিতে প্রতিবাদ সমাবেশ। দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও দেয়ালিকা উন্মোচন রাজশাহীতে বাসের মালামালের বক্সে মিলল ২ বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন রাণীনগরে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ গাইবান্ধায় ইউনিয়ন বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ, বিদেশি প্রতিনিধিদলের সাথে সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদারের বৈঠক অনুষ্ঠিত শার্শার গোগা সীমান্তে বিজিবির অভিযানে ২২০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ ও মোটরসাইকেল জব্দ

গোদাগাড়ীতে ফুটবলের মধ্যে পরিত্যক্ত অবস্থায় ০২ কেজি ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে র‍্যাব। দৈনিক নয়া কণ্ঠ              

  • প্রকাশিতঃ রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ২৩৪ বার পঠিত

গোদাগাড়ীতে ফুটবলের মধ্যে পরিত্যক্ত অবস্থায় ০২ কেজি ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে র‍্যাব।

রাজশাহী ব্যুরো ঃরাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন স্বরমোংলা গ্রামস্থ এলাকায় অভিযান পরিচালনা করে অভিনব কায়দায় ফুটবলের ভিতরে রক্ষিত ০২ কেজি ১০০ গ্রাম হেরোইন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ।

র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

এরই ধারাবাহিকতায় ২৬ অক্টোবর ২০২৪ ইং তারিখ ২০:৫০ ঘটিকায় র‍্যাব-৫, রাজশাহীর একটি চৌকষ আভিযানিক দল রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন গোদাগাড়ী পৌরসভার ৫নং ওয়ার্ডের হেলিপ্যাড সংলগ্ন স্বরমোংলা গ্রামস্থ জনৈক মোঃ জামাল এর পরিত্যক্ত জমিতে অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় ০২ কেজি ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, গোদাগাড়ী সীমান্তবর্তী এলাকা থেকে মাদকের একটি বড় চালান গোদাগাড়ী হয়ে রাজশাহী শহরের দিকে প্রবেশ করবে। সংবাদ পাওয়ার পর র‍্যাবের আভিযানিক দল পূর্ব পরিকল্পনা মোতাবেক উক্ত এলাকায় গমন পূর্বক মাদকের সম্ভাব্য রুট সমূহের উপর নজরদারী বৃদ্ধি করতে থাকে। এমতাবস্থায় মাদক কারবারী মাদক বহনের সময় টহল দলের উপস্থিতি টের পেলে তাদের হেফাজতে থাকা ০১টি ফুটবল ফেলে দৌড়ে পালিয়ে যায়। বিষয়টি সন্দেহ হলে উক্ত ফুটবলটি উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে কাঁটা হলে ফুটবলের ভিতরে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় ০২ কেজি ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

উপরোক্ত ঘটনায় উদ্ধারকৃত আলামত সমূহ রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় জিডি মোতাবেক হস্তান্তর করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD