
দৌলতদিয়ায় হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী আটক
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ী জেলার দৌলতদিয়া হতে অভিযান চালিয়ে ৫ (পাঁচ) গ্রাম হেরোইনসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
২৬ অক্টোবর (শনিবার) দুপুরে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে গোয়ালন্দ ঘাট থানাধীন উত্তর দৌলতদিয়া পোড়াভিটা সাকিনস্থ রেল লাইনের পাশে নির্মিত শহীদ মিনারের সামনে রাস্তার উপর থেকে মাদক ব্যবসায়ী গোয়ালন্দ পৌরসভার ২ নং ওয়ার্ড দেওয়ান পাড়ার বাসিন্দা মৃত আজিম মন্ডলের ছেলে শাহীন মন্ডল (৩২), এবং গোয়ালন্দ পৌরসভা ৬ নং ওয়ার্ড শ্বশ্মান সংলগ্ন বাসিন্দা স্বর্গীয় শুকলাল চৌধুরীর ছেলে স্বপন চৌধুরী, উভয়ই গোয়ালন্দ ঘাট থানা, জেলা-রাজবাড়ীদ্বয়কে ৫ (পাঁচ) গ্রাম হেরোইনসহ গ্রেফতার করে।
গোয়ালন্দ ঘাট থানা পুলিশ জানান, আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।