1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

গোমস্তাপুরে পৌণে দুইলক্ষ টাকার অবৈধ জাল ধ্বংস। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ১৬১ বার পঠিত

গোমস্তাপুরে পৌণে দুইলক্ষ টাকার অবৈধ জাল ধ্বংস

রাজশাহী ব্যুরো ঃচাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পৌনে দুইলক্ষ টাকার অবৈধ জাল ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল বুধবার ২৩ অক্টোবর  উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর যৌথভাবে পুনর্ভবা নদীতে অবৈধ জাল অপসারণের অভিযান চালানো হয়। অভিযানে ১৫ টি চায়না দুয়ারী জাল ও ১ টি সুতি জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জালগুলো রহনপুরস্থ বুড়িতলা ঘাটে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা উপস্থিত হয়ে এগুলো পুড়িয়ে ফেলার নির্দেশ দেন।

এ সময় উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা মৎস্য কর্মকর্তা সাজু চৌধুরী, ভোলাহাট উপজেলার মৎস্য কর্মকর্তা ওয়ালিউল ইসলাম, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো: নাসিরউদ্দিন, রহনপুর সীমান্ত ফাড়ির কোম্পানি কমান্ডার সুবেদার মুনসেদ আলী, গোমস্তাপুর থানার উপপরিদর্শক মো: কালামসহ অন্যান্য সদস্যরা।

গোমস্তাপুর উপজেলার মৎস্য কর্মকর্তা মো: সাজু চৌধুরী বলেন, উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর বুধবার পুনর্ভবা নদীতে অবৈধ জাল অপসারণের অভিযানে যান। অভিযানে ১৫ টি চায়না দুয়ারী জাল ও ১ টি সুতি জাল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য পৌনে দুইলক্ষ টাকা। এই অভিযানে পুলিশ ও বিজিবি সদস্যদের সহযোগিতা নেওয়া হয়। পরে জব্দকৃত জালগুলো বুড়িতলা ঘাটে ভ্রাম্যমান আদালতের বিচারক নিশাত আনজুম অনন্যার উপস্থিতিতে পুড়িয়ে ফেলা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD