
উত্তরায় ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পিং।
মোঃ রাজিবুল ইসলাম, স্টাফ রিপোর্টার
ঢাকা জেলার উত্তরা বিআরটিএ মাঠে স্টুডেন্ট ব্লাড ডোনার সোসাইটি বাংলাদেশ এর উদ্যোগে দিনব্যাপী ক্যাম্পিং সফলভাবে সম্পূর্ণ হয়েছে। এই ক্যাম্পিং টির মূল উদ্দেশ্য ছিলো এলাকায় রক্তদান, সামাজিক সেবামূলক কার্যক্রম, এবং বন্যা দূর্গতদের সহায়তার মাধ্যমে জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। এলাকার বিভিন্ন স্তরের জনগন এই ক্যাম্পিং এ অংশগ্রহন করেন।
ক্যাম্পিং এর মূল কর্মসূচি ছিলোঃ
১. ফ্রি ব্লাড গ্রুপিং কর্মসূচি:
ক্যাম্পিং এ অংশ হিসেবে এলাকার বিভিন্ন স্থান থেকে আগত মানুষের জন্য ফ্রি ব্লাড ক্যাম্পিং এর আয়োজন করা হয়। এতে রক্তের গ্রুপ নির্নয় এবং রক্তদান কারীদের নাম নিবন্ধন করা হয়। এ উদ্যোগের মাধ্যমে স্থানীয় হাসপাতাল ও রক্তের অভাবে কষ্ট পাচ্ছে এমন রোগীদের জন্য রক্তের যোগান নিশ্চিত করা হয়েছে। জনগণের ব্যাপক সারা ছিল উল্লেখযোগ্য।
২.বন্যা দূর্গতদের জন্য সহায়তা:
সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর পাশে দাড়িয়েছে ” স্টুডেন্ট ব্লাড ডোনার সোসাইটি বাংলাদেশ ”
এই ক্যাম্পিং সম্পর্কে এলাকার জনগণের প্রতিক্রিয়া অত্যন্ত ইতিবাচক। তারা “স্টুডেন্ট ব্লাড ডোনার সোসাইটি বাংলাদেশ” এর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রমের জন্য তাদের পূর্ণ সমর্থন থাকবে বলে জানিয়েছেন।
এলাকাবাসীর মতে, এই ধরনের কার্যক্রম সমাজের উন্নয়ন এবং জনগণের কল্যানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।