1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

সমাজসেবার কোনো ভাতা বন্ধ হয়নি :বিভাগীয় কমিশনার। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ১৮৯ বার পঠিত

সমাজসেবার কোনো ভাতা বন্ধ হয়নি :বিভাগীয় কমিশনার।

মোস্তাফিজুর রহমান রানা,রাজশাহী পবা প্রতিনিধি

বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেছেন, বিভিন্ন সামাজিক সুরক্ষা ভাতা বন্ধ হওয়ার সংবাদ গুজব। সমাজসেবার কোনো ভাতা বন্ধ হয়নি। যথাযথ ব্যক্তি যেন ভাতা পায় তা নিশ্চিত করতে হবে।

(২১ অক্টোবর) সোমবার রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সময়মতো প্রকল্প বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে প্রকল্প সংশ্লিষ্টদের উদ্দেশ্যে হুমায়ূন কবীর বলেন, প্রকল্পের নকশা তৈরির সময় সচেতন থাকতে হবে, নকশায় যেন ভুল না হয়। প্রকল্প নিয়মিত পরিদর্শন করতে হবে, পণ্যের গুণগত মান যাচাই করতে হবে, টেন্ডার যথাযথ করতে হবে। তিনি স্থানীয় লোকজনের নিয়ে প্রকল্পের অংশীজন পরামর্শ সভা করার আহবান জানান।

স্কুল-কলেজ-মাদ্রাসায় শিক্ষকদের জোরপূর্বক পদত্যাগ করানোর বিষয়ে বিভাগীয় কমিশনার বলেন, আইনের আশ্রয় নিতে কেউ যেন বৈষম্যের শিকার না হয়। বেআইনি প্রক্রিয়ায় কোনো পদত্যাগ হবে না। এক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং আরবি বিশ্ববিদ্যালয়ের পরিপত্র অনুসরণ করতে হবে। এইচএসসির ফলাফল মূল্যায়নে যাদের অসন্তুষ্টি আছে তাদের অনলাইনে, এমনকি সাদা কাগজেও আবেদনের সুযোগ রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

সভায় স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, সাস্প্রতিক বৃষ্টির কারণে ডেঙ্গুর প্রবণতা কিছুটা বেড়েছে, এটা আরো দুই মাস থাকতে পারে। জরায়ু মুখের ক্যান্সার প্রতিরোধী এইচপিভি টিকা প্রদান প্রসঙ্গে জানানো হয়, এ বছর যারা টিকা মিস করবে তারা আর এটা নিতে পারবে না। কারণ পরে এটা আর সরকারিভাবে দেওয়া হবে না।

ভূমি অধিগ্রহণ দ্রুততম সময়ে সম্পন্ন করা, কোনো অজুহাতে যেন চাঁদাবাজি বা মজুতদারি কেউ করতে না পারে সেজন্য মনিটরিং, বাজার মনিটরিং-এ সমন্বিতভাবে কাজ করা, সরকারি উদ্যোগে স্থানীয় পর্যায়ে হিমাগার স্থাপন, অবৈধ স্থাপনাতে কোনো ধরনের ইউটিলিটি সার্ভিস না দেওয়া- এমন অনেক বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয় বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভাতে।

বিভাগীয় পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের দপ্তর প্রধানগণ সশরীরে এবং জেলা প্রশাসকগণ অনলাইনে এ সভায় যুক্ত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD