1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঢাকায় ভূমিকম্প অনুভূত পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রাবি ক্যাম্পাসে ছাত্রলীগ ঠেকাতে পুরস্কার ঘোষণা ছাত্রদলের। বিদ্যালয়ের জন্য দেওয়া ল্যাপটব চার মাস ধরে বাড়িতে ব্যবহার করেন শিক্ষিকা। রাজবাড়ীতে তিন বেসরকারি ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা রাবি শিক্ষার্থী ছেলের হাতে পিতা খুন । রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, অভিযোগ অস্বীকার রাজশাহীতে অযৌক্তিক অটোভাড়া ও যাত্রী হয়রানি বন্ধের দাবিতে নাগরিক স্মারকলিপি আরএমপি’র বিশেষ মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার: ইয়াবা উদ্ধার, নগদ অর্থ ও ৪ মোবাইল ফোন জব্দ নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা

ভোলায় নাহিদের উপর হামলাকারী আফজালসহ বহিরাগত সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে- বিক্ষোভ। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ১৫৪ বার পঠিত

ভোলায় নাহিদের উপর হামলাকারী আফজালসহ বহিরাগত সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে- বিক্ষোভ

জেলা প্রতিনিধি, ভোলা

ভোরের কাগজের ভোলা জেলা প্রতিনিধি এইচ এম নাহিদ এর উপর অতর্কিত সন্ত্রাসী হামলার নেতৃত্বদানকারী এনটিভির সাংবাদিক আফজাল হোসেন সহ বহিরাগত সন্ত্রাসী নিয়ে হামলার সঙ্গে জড়িত সকল সন্ত্রাসীদেরকে অতিবিলম্বে গ্রেপ্তারের দাবিতে ভোলা শহর জুড়ে ঝাড়ুর নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন ভোলার সচেতন নাগরিক সমাজ।

অদ্য ২০ অক্টোবর (রবিবার) সকাল ১১টায় সময় ভোলা প্রেসক্লাবের সামনে এ প্রতিবাদ সভা ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় সচেতন নাগরিকদের মধ্যে বক্তব্য রাখেন, কমান্ডার মোঃ হারুন, শহরের পা-দুকা ব্যবসায়ী জাকির হোসেন মনির, নিরাপদ সড়ক চাই আন্দোলনের মাকসুদুর রহমান’সহ ভোলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

সন্ত্রাসীদের অতি দ্রুত আইনের আওতায় না আনলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়ে প্রতিবাদ সভা থেকে বক্তারা বলেন, সাংবাদিকদ নাহিদের ওপর পূর্বপরিকল্পিত হামলার সাথে জড়িত সকল সন্ত্রাসীদের গ্রেপ্তার না হওয়াটি অত্যন্ত দুঃখজনক।অবিলম্বে সাংবাদিক নামধারী আফজাল ও মোহাম্মদ আলী সহ ঘটনায় জড়িতদের শনাক্ত করে তাদের গ্রেপ্তারের জোর দাবি জানান তারা।

প্রতিবাদ সভা শেষে কয়েক শত নারী পুরুষ একত্রিত হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক গুলোতে ঝাড়ু মিছিল করেন। ঝাড়ু মিছিল শেষে আফজাল ও মোহাম্মদ আলী সহ হামলায় জড়িত সকলকে অতি দ্রুত গ্রেপ্তারের দাবিতে স্মারকলিপি প্রদান করেন জেলা প্রশাসক বরাবর।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD