1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
রন আরাদকে খুঁজতে ইরানি জেনারেল অপহরণ, নির্যাতনের পর হত্যার অভিযোগ মোসাদের বিরুদ্ধে সংকটে পড়া ২ ব্যাংককে ২৪ হাজার কোটি টাকার তারল্য সহায়তা অগ্রণী ব্যাংক পিএলসি-এর মালিকানাধীন আর্থিক প্রতিষ্ঠান অগ্রণী এসএমই ফাইন্যান্স পিএলসি রাজবাড়ী শাখার আর্থিক সাক্ষরতা সেমিনার অনুষ্ঠিত গোয়ালন্দ পৌরসভায় ড্রেন নির্মানে অনিয়মের অভিযোগ। রাজশাহীতে জামায়াতের শূরা সদস্যদের শপথ ও আলোচনা সভা পরিবারের বলছে আত্মহত্যা তবে সহপাঠীদের দাবি ইচ্ছাকৃত ভাবে হত্যা হয়েছে মাওয়াকে বগুড়ার মোকামতলায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে হাজার হাজার মানুষের আনন্দ মিছিল ফুলবাড়ীয়ার কেশরগঞ্জে ঝুঁকিপূর্ণ সেতু, দুর্ঘটনার শঙ্কায় আতঙ্কিত এলাকাবাসী বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সূজন মোল্লা ও সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান সোহাগ দুলারহাট থানা পুলিশের বিশেষ অভিযানে ৫২৫ (পাঁচশত পঁচিশ) গ্রাম গাঁজাসহ ০১ জন গ্রেফতার

পবার সূর্যদয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে রোগীকে নির্যাতনে জখম করায় মামলা দায়ের। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ১৮৯ বার পঠিত

পবার সূর্যদয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে রোগীকে নির্যাতনে জখম করায় মামলা দায়ের

জিয়াউল কবীর,
(স্টাফ রিপোর্টার):

মাদকাসক্ত রোগীকে চিকিৎসা করে সুস্থ করার পরিবর্তে লোহার পাইপ ও বেতের লাঠি দিয়ে রক্তাক্ত ও ফোলা জখম করার ফৌজদারী অপরাধ করার দায়ে নিরাময় কেন্দ্রের পরিচালক ও নির্যাতন কারী আসামি দের বিরুদ্ধে পেনেল কোডের ২৩…./৩৪ ধারায় আরএমপি পবা থানায় মামলা হয়েছে। মামলা নং ০৫ তারিখ১৯/১০/২৪ইং।
ঘটনার বিবরণে জানা যায়,নিরাময় কেন্দ্রের উদ্দেশ্য অবৈধ লেনদেনে রোগীদের নিকট থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়া। এর ধারাবাহিকতায় রাজশাহী জেলার উক্ত নিরাময় কেন্দ্রের ৩ জন পরিচালক রোগীদের মধ্যে তোফাইরুল ইসলাম নামক একজন রোগীকে গত শনিবার অমানষিক নির্যাতন ও প্রহার করে জখম করে ফেলে।
ঘটনা প্রকাশিত হলে উক্ত নিরাময় কেন্দ্রের ৩জন পরিচালক ফেরদৌস হাসান( ৩২),শুভ কুমার রনি(২৯),ও ইমতিয়াজ ডালিম(৪২)’র বিরুদ্ধে ভিকটিম তোফাইরুল ইসলামের স্ত্রী পবা থানায় এ মামলা দায়ের করে। উক্ত ৩ জন পরিচালক ভিকটিমের কাছে ১লাখ টাকা দিতে বলে ভিকটিম তা এনে দিতে না পারায় তাকে লোহার পাইপ, বেতের লাঠি ইত্যাদি দিয়ে উপর্যুপরি মারতে মারতে দুই হাতের কনুই ও দুই পায়ের তালু জখম করে ফেলে, পায়ের হাড় ভেংগে দেয় এবং শিলিং ফ্যানে ঝুলিয়ে মেরে ফেলার কার্যক্রম চালায়। এ ব্যাপারে পবা থানায় উক্ত মামলা হলে তদন্তের জন্য এসআই মমিদুল ইসলামের ওপর ওসি মনিরুল ইসলাম দায়িত্ব প্রদান করেন। এসআই মমিদুল ইসলাম ২ও ৩ নং আসামি শুভ ও ডালিমকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে বলে জানা গেছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD