1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
টাঙ্গাইলে আধুনিক ক্লিনিক অ্যান্ড হসপিটালে চিকিৎসাসেবা নিয়ে অভিযোগ। সৌদি প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট সতর্কীকরণ বিজ্ঞপ্তি সরকারি হাসপাতাল পরিচ্ছন্নতায় দায়িত্ব নিতে বিএমএসএফ আগ্রহী সৌদি আরব রিয়াদে বাংলাদেশী নারী কর্মী রত্নার ম’র’দে’হ উ’দ্ধা’র। বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে রাজশাহীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস-২০২৬ পালিত রাজশাহীতে অধিকার’র মানববন্ধন: নির্যাতন প্রতিরোধে কার্যকর সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে প্রশংসায় সাইফুল, প্রতিদিন কীটনাশকের দোকানে সুমধুর কুরআন তেলাওয়াত, বাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফার। সম্পত্তির লোভে মায়ের ওপর নৃশংস হামলা, ধামইরহাটে ছেলে গ্রেফতার।

বালিয়াকান্দিতে কলার পাতা কাটাকে কেন্দ্র করে গৃহবধুকে মারধরের অভিযোগ। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ১৭৬ বার পঠিত

বালিয়াকান্দিতে কলার পাতা কাটাকে কেন্দ্র করে গৃহবধুকে মারধরের অভিযোগ

মোঃ ইমদাদুল হক রানা ঃ

ছাগলের খাবারের জন্য বাড়ীর পাশের কলাবাগান থেকে পাতা কাঁটাকে কেন্দ্র করে এক গৃহবধুকে মারধর করার দায়ে বালিয়াকান্দী থানায় অভিযোগ দায়ের হয়েছে।

ঘটনাটী ঘটেছে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের গোহালপাড়া দক্ষিণবাড়ী গ্রামের। মারধরের স্বীকার গৃহবধু মোছাঃ ছাবিনা খাতুন (৩৫) ঐ এলাকার দরিদ্র ভ্যানচালক আলমগীর হোসেনের স্ত্রী।

ঘটনার বিষয়ে গৃহবধু মোছাঃ ছাবিনা খাতুন জানান, ছাগলের খাবারের জন্য পাশ্ববর্তী মোঃ কুরবান আলীর ছেলে মোঃ হাবিব এর কলাবাগান থেকে কয়েকটি কলার পাতা কাঁটেন।

এর জের ধরে গত ১৬ অক্টোবর বিকাল আনুমানিক ৫টার দিকে বাগান মালিক হাবিব আলমগীরের বাড়ীতে এসে মোছাঃ ছাবিনা খাতুনকে ডেকে বাড়ীর উঠানে এনে কোন কিছু বুঝে উঠার আগেই বাঁশের লাঠি দিয়ে এলোপাথাড়ি মারধর করতে থাকে পরনের ম্যাক্সি ছিঁড়ে ফেলে। এর কারন জিজ্ঞেস করলে এবং আশপাশের লোকজন এসে লাঠি কেড়ে নিলে হাবিব এলোপাতাড়ি কিল ঘুষি মেরে আহত করে ছাবিনাকে। লোকজনের মধ্যেই হবিব ছাবিনাকে পূণরায় তার ক্ষেতে গেলে হত্যার হুমকি দিয়ে চলে যায়।

এবিষয়ে গত ১৭ অক্টোবর আলমগীরের স্ত্রী মোছাঃ ছাবিনা খাতুন বাদী হয়ে বালিয়াকান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এনিয়ে বিবাদী হাবিব এর সাথে কথা বলতে চাইলে তিনি কোন কথা বলবেন না বলে সাফ জানিয়ে দেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD