1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঢাকায় ভূমিকম্প অনুভূত পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রাবি ক্যাম্পাসে ছাত্রলীগ ঠেকাতে পুরস্কার ঘোষণা ছাত্রদলের। বিদ্যালয়ের জন্য দেওয়া ল্যাপটব চার মাস ধরে বাড়িতে ব্যবহার করেন শিক্ষিকা। রাজবাড়ীতে তিন বেসরকারি ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা রাবি শিক্ষার্থী ছেলের হাতে পিতা খুন । রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, অভিযোগ অস্বীকার রাজশাহীতে অযৌক্তিক অটোভাড়া ও যাত্রী হয়রানি বন্ধের দাবিতে নাগরিক স্মারকলিপি আরএমপি’র বিশেষ মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার: ইয়াবা উদ্ধার, নগদ অর্থ ও ৪ মোবাইল ফোন জব্দ নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা

সাংবাদিক মজিদ মিয়ার স্বরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ১৪১ বার পঠিত

সাংবাদিক মজিদ মিয়ার স্বরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

সদরপুর প্রতিনিধি 

ফরিদপুরের সদরপুর উপজেলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও দৈনিক ইত্তেফাকের সদরপুর উপজেলা প্রতিনিধি আব্দুল মজিদ মিয়ার স্বরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৮ অক্টোবর শনিবার বিকেল ৩ টায় সদরপুর প্রেস ক্লাবে অনুষ্ঠিত  দোয়া মাহফিলে ক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমানের সভাপতিত্বে ও ইমারত হোসেন বাচ্চুর সঞ্চালনায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বীর মুক্তিযোদ্ধা ডাঃ মহিউদ্দিন। এসময় আরো উপস্থিত ছিলেন ” বাংলাদেশ প্রেসক্লাব ” সদরপুর শাখার সভাপতি শিমুল তালুকদার, সাধারণ সম্পাদক সোবাহান সৈকত, সাংবাদিক ফোরামের সভাপতি আবুল বাশার, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ সাব্বির হাসান, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, উপজেলা ডিজিটাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তানভির তুহিন সহ  চরভদ্রাসন, নগরকান্দা ও সদরপুর উপজেলার বিভিন্ন সংগঠনের সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।  পবিত্র কোরআন তেলয়াতের মধ্য দিয়ে শুরু হয় দোয়া মাহফিল। পরে মরহুম আব্দুল মজিদ মিয়ার কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়, এবং তাঁর আত্বার মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিল ও দোয়া করা হয়। এ সময় প্রয়াত সাংবাদিক আব্দুল মজিদ মিয়ার নামে সদরপুরে কোন রাস্থা বা ভবনের নাম করন করার দাবী জানানো হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD