1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঢাকায় ভূমিকম্প অনুভূত পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রাবি ক্যাম্পাসে ছাত্রলীগ ঠেকাতে পুরস্কার ঘোষণা ছাত্রদলের। বিদ্যালয়ের জন্য দেওয়া ল্যাপটব চার মাস ধরে বাড়িতে ব্যবহার করেন শিক্ষিকা। রাজবাড়ীতে তিন বেসরকারি ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা রাবি শিক্ষার্থী ছেলের হাতে পিতা খুন । রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, অভিযোগ অস্বীকার রাজশাহীতে অযৌক্তিক অটোভাড়া ও যাত্রী হয়রানি বন্ধের দাবিতে নাগরিক স্মারকলিপি আরএমপি’র বিশেষ মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার: ইয়াবা উদ্ধার, নগদ অর্থ ও ৪ মোবাইল ফোন জব্দ নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা

রাজবাড়ীতে তথ্য চাওয়ায় সাংবাদিকের সাথে অসদাচরণ করলেন সড়ক বিভাগের প্রকৌশলী। দৈনিক নয়া কণ্ঠ 

  • প্রকাশিতঃ শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ১৯৩ বার পঠিত

রাজবাড়ীতে তথ্য চাওয়ায় সাংবাদিকের সাথে অসদাচরণ করলেন সড়ক বিভাগের প্রকৌশলী

রাজবাড়ী প্রতিনিধি ঃ

রাজবাড়ীর সড়ক ও জনপথ কার্যালয়ে প্রকৌশলী নিকট তথ্য চাইতে গেলে তথ্য না দিয়ে সাংবাদিকদের সাথে অসদাচরণ করেন প্রকৌশলী রাজস খান । একপর্যায়ে তিনি সাংবাদিকদের সার্টিফিকেটও দেখাতে বলেন। তাকে দেওয়া জাতীয় দৈনিক বাংলাদেশের আলো নামে সৌজন্য পত্রিকাটিও তিনি ছিড়ে ফেলেন আর সেগুলো ফেলে দেন বাইরের ফ্লোরে । আর পত্রিকাটিতে পা দিয়ে মুড়ে ফেলেন।

ঘটনাটি স্বাধীন সাংবাদিকতার প্রতি হুমকিজনক বলে মনে করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম রাজবাড়ী শাখার সভাপতি ,বাংলাদেশ বুলেটিনের রাজবাড়ী প্রতিনিধি ও রাজবাড়ী জার্নাল এর সম্পাদক সাংবাদিক কবির হোসেন।

তিনি বলেন প্রকৌশলী রাজস খানের কাছে বুধবার (১৬ই অক্টোবর) বিকেলে তার অফিসে গিয়ে উন্নয়ন মূলক কাজের তথ্য চাইতে গেলে তথ্য না দিয়ে সাংবাদিকদের সাথে অসদাচরণ করেছেন । এ সময় বাংলাদেশের আলো পত্রিকার প্রতিনিধি রাসেল মিয়া, দৈনিক দেশ বাংলা পত্রিকার প্রতিনিধি বাবলু শেখ, বাংলাদেশ বুলেটিন এর রাজবাড়ী প্রতিনিধি ও ডেইলী প্রেজেন্ট টাইমস পত্রিকার স্টাফ রিপোর্টার কবির হোসেন সড়ক ও জনপথ (সড়ক বিভাগ) কার্যালয়ে যান।

কবির হোসেন বলেন, আগেরদিন ২-৩ বার ফোন করা হয় প্রকৌশলীকে, পরের দিন একাধিকবার ফোন করা হয় সরকারি নাম্বারে ,কিন্তু তিনি ফোন রিসিভ করেন নি।
সড়ক ও জনপথ (সড়ক বিভাগ) কার্যালয়ে যাবার পর প্রকৌশলী রাজস খান সাংবাদিকদের দীর্ঘসময় বসিয়ে রেখে অফিসিয়াল কার্যক্রম করেন,পরে সময় চেয়ে কথা বলার অনুমতি নিয়ে উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে জানতে চাইলে প্রকৌশলী রাজস খান কোন তথ্য দিতে রাজী হন না , বরং সাংবাদিকদের সার্টিফিকেট দেখতে চান, কে কত সালে পাশ করেছেন , কোথায় পড়াশোনা করেছেন বলে সাংবাদিকদের হেয় প্রতিপন্ন করেন।

এ বিষয়ে রাজবাড়ী জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) সিদ্ধার্থ ভৌমিককে অবহিত করা হয়েছে বলে জানান সাংবাদিক কবির । তথ্য আইনে তথ্য চেয়ে আবেদন করতে পরামর্শ দেন তিনি।

উল্লেখ্য, গত ৮ই মে তিনি রাজবাড়ীতে যোগদান করেন প্রকৌশলী রাজস খান । সড়ক ও জনপথের ঢাকা কার্যালয়ে এসডি পদে ছিলেন। পদন্নতি পেয়ে রাজবাড়ীতে যোগদান করেন রাজস খান।

রাজবাড়ী সড়ক ও জনপথ বিভাগে নানা অনিয়মের তথ্য রয়েছে বলে জানা গেছে, সেগুলো তথ্য অধিকার আইনে চাওয়া হবে বলে জানান সাংবাদিক কবির হোসেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD