1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

রাজশাহীতে বিপুল পরিমাণ গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। দৈনিক নয়া কণ্ঠ     

  • প্রকাশিতঃ শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ১৭১ বার পঠিত

রাজশাহীতে বিপুল পরিমাণ গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

 

মোস্তাফিজুর রহমান রানা,রাজশাহী পবা প্রতিনিধি

রাজশাহীর পুঠিয়া উপজেলায় বিপুল পরিমাণ গাঁজাসহ মাদক ব্যবসায়ী ডালিম হোসেনকে (৩৮) গ্রেফতার করেছে র‍্যাব-৫।

১১ অক্টোবর শুক্রবার রাত ৮টার দিকে পুঠিয়া থানাধীন বানেশ্বর পূর্ব পাড়া নামক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজতে থাকা ৪০ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়।  গ্রেফতারকৃত ডালিম বানেশ্বর পূর্ব পাড়া গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে।

শনিবার দুপুরে একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র‌্যাব জানায়, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, সংঘবদ্ধ মাদক চক্রের সদস্য  রাজশাহী বানেশ্বর পূর্বপাড়া নামক এলাকায় অবৈধ মাদকদ্রব্য গাঁজার চালানসহ অবস্থান করছে।

পরবর্তীতে ঘটনাস্থলে গিয়ে জনৈক একজনকে হাতে নাতে আটক করে র‍্যাব । অপর একজন কৌশলে পালিয়ে যায়। এসময় দুটি প্লাস্টিকের বস্তা তল্লাশী করে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

র‌্যাব আরও জানায়, আসামি ডালিম সংঘবদ্ধ মাদক চক্রের একজন সদস্য। সে এবং পলাতক অজ্ঞাত আসামি দীর্ঘদিন যাবত গাঁজা, ইয়াবা, ফেনসিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে এবং রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন জানান, ৪০ কেজি গাঁজা ‍উদ্ধারের ঘটনায় পুঠিয়া থানায় একটি মামলা করা রুজু হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতের মধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD