1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

ইমামকে মাদ্রাসা থেকে অপসারণের প্রতিবাদে মুসল্লীদের মানববন্ধন। দৈনিক নয়া কন্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ২০০ বার পঠিত

ইমামকে মাদ্রাসা থেকে অপসারণের প্রতিবাদে মুসল্লীদের মানববন্ধন।

রাজশাহী ব্যুরো ঃচাঁপাইনবাবগঞ্জে নিমগাছি দারুল উলুম জেসামিয়া মাদ্রাসার শিক্ষক আব্দুল আজিজকে অপসারণের প্রতিবাদে ও পুর্নবহালের দাবিতে মানববন্ধন করেছেন মুসল্লী ও স্থানীয় গ্রামবাসী। শনিবার ১২ অক্টোবর সকালে জেলা শহরের ফুলবাগান নতুনপাড়ায় মাদরাসার সামনে এই মানববন্ধনের আয়োজন করে স্থানীয় গ্রামবাসী ও শংকরবাটি চারতলা জামে মসজিদের মুসল্লীরা। এসময় বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলে ধরে ২৪ ঘন্টার মধ্যে মাদরাসার প্রিন্সিপাল মাহবুবুর রহমানের পদত্যাগ দাবি করেন তারা৷

মানববন্ধনে বক্তারা বলেন, শংকরবাটি চারতলা জামে মসজিদের ইমাম আব্দুল আজিজ একইসাথে দীর্ঘদিন ধরে নিমগাছি দারুল উলুম জেসামিয়া মাদরাসার শিক্ষক হিসেবে সম্মানের দায়িত্ব পালন করছিলেন৷ কিন্তু হঠাৎ করেই কোন কারন ছাড়াই অনৈতিক ও অবৈধভাবে তাকে অপসারণ করেছেন মাদরাসার অধ্যক্ষ মাহবুবুর রহমান। প্রতিষ্ঠানের অর্থ আত্মসাতসহ নিজের অনিয়ম-দুর্নীতি ঢাকতেই তাকে অপসারণ করা হয়েছে। আব্দুল আজিজ ছাড়াও আরও তিন শিক্ষককে একইভাবে সরিয়েছেন প্রিন্সিপাল মাহবুবুর রহমান। মানববন্ধনে বক্তব্য রাখেন, স্থানীয় বাসিন্দা মো. মিন্টু, মো. মানিক, আশরাফুল হক, নুর-আলম, মো. শামিম ইসলাম, মো. আনজার আলী, মো. মেহেদী হাসানসহ অন্যান্যরা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD