1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের

জানতে হবে- ইয়াকুব আলী তুহিন 

  • প্রকাশিতঃ শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ২৩৬ বার পঠিত

জানতে হবে

ইয়াকুব আলী তুহিন

আজকে আমার চলতে হবে
সত্য কথা বলতে হবে।
ভাবতে হবে
জাগতে হবে
পড়তে হবে বইকে।
মনের মাঝে স্বপ্ন রেখে
ছুঁতে হবে শিখরকে।
আজকে আমার শিখতে হবে
হৃদয়ের গান লিখতে হবে।
জানতে হবে
টানতে হবে
নতুন কোনো রূপকে।
আলোর মতো ছড়িয়ে দিতে
মানবতার ঢেউকে।
আজকে আমার জানতে হবে
সময়কে ঠিক মানতে হবে।
চেষ্টা করে
পথের পরে
রেখে যেতে ছাপকে।
সাহস নিয়ে যুদ্ধ করে
ভাঙতে হবে ভয়কে।
আজকে আমার স্বপ্ন দেখে
জীবনের গান গাইতে হবে।
সত্যের পথে
বাধার সাথে
পার হতে হবে ঢেউকে।
চিন্তার আলো জ্বালিয়ে রাখতে
জাগাতে হবে হৃদয়কে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD