1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ীতে VBD-এর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত তরুণদের নেতৃত্ব বিকাশ ও সমাজসেবায় দক্ষ করে তুলতে নানা বিষয়ে প্রশিক্ষণ। পাঁচবিবিতে থানা পুলিশের অভিযানে ৪ ফুট উচ্চতার মাদক গাঁজা গাছ উদ্ধার। রাজশাহী মহানগরীতে আরএমপি পুলিশ কমিশনারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযানে ইয়াবা, গাঁজা ও ট্যাপেন্টাডলসহ ৯ মাদক কারবারি গ্রেপ্তার পাংশায় মাদক বিরোধী সভা অনুষ্ঠিত। রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর গোদাগাড়ীতে বিশেষ অভিযানে ১০২ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, আটক ২ অভিযানে নারী মাদক কারবারি গ্রেফতার, উদ্ধার ৫০ লিটার চোলাই মদ ও ৮১ হাজার ৮০০ টাকা টাঙ্গাইলে আধুনিক ক্লিনিক অ্যান্ড হসপিটালে চিকিৎসাসেবা নিয়ে অভিযোগ। সৌদি প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট সতর্কীকরণ বিজ্ঞপ্তি সরকারি হাসপাতাল পরিচ্ছন্নতায় দায়িত্ব নিতে বিএমএসএফ আগ্রহী

উস্কানিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ১৬৮ বার পঠিত

উস্কানিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

জেলা প্রতিনিধি রাজবাড়ী
কৃষ্ণ কুমার সরকার

রাজবাড়ীতে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে ফেসবুকে উস্কানিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে মো. ফরহাদ (৩৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ফরহাদ রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের মাটিপাড়া গ্রামের মৃত নান্নু মিয়ার ছেলে।

আজ বৃহস্পতিবার রাজবাড়ী সদরের মাটিপাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় সাইবার নিরাপত্তা আইনে তিনিসহ দুজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

রাজবাড়ী সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. শরীফ মফিজুর রহমান বলেন, মো. ফরহাদ ফেসবুকে শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে জনশৃঙ্খলা বিনষ্ট, বিভিন্ন শ্রেণি ও সম্প্রদায়ের মধ্য শত্রুতা, ঘৃণা এবং সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্টসহ ধর্মীয় অনুভূতিতে আঘাত করে উস্কানিমূলক পোস্ট দেন। এতে এলাকার জনসাধারণ ও বিভিন্ন শ্রেণির মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এলাকার জনসাধারণ বিষয়টি রাজবাড়ী সদর থানায় জানালে পুলিশ দ্রুত মাটিপাড়া গ্রাম থেকে মো. ফরহাদকে গ্রেপ্তার করে। তার ফোন দিয়ে ফেসবুক চেক করে ঘটনার সত্যতা পাওয়া গেছে।

তিনি বলেন, এ ঘটনায় তিনিসহ দুজনের নামে সাইবার নিরাপত্তা আইনে মামলা হয়েছে। তার ব্যবহৃত ১টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। বলে নিশ্চিত করেন রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD