1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঢাকায় ভূমিকম্প অনুভূত পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রাবি ক্যাম্পাসে ছাত্রলীগ ঠেকাতে পুরস্কার ঘোষণা ছাত্রদলের। বিদ্যালয়ের জন্য দেওয়া ল্যাপটব চার মাস ধরে বাড়িতে ব্যবহার করেন শিক্ষিকা। রাজবাড়ীতে তিন বেসরকারি ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা রাবি শিক্ষার্থী ছেলের হাতে পিতা খুন । রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, অভিযোগ অস্বীকার রাজশাহীতে অযৌক্তিক অটোভাড়া ও যাত্রী হয়রানি বন্ধের দাবিতে নাগরিক স্মারকলিপি আরএমপি’র বিশেষ মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার: ইয়াবা উদ্ধার, নগদ অর্থ ও ৪ মোবাইল ফোন জব্দ নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা

পোরশায় পবিত্র ঈদে মিলাদুন নবী (সঃ) উদযাপন। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ১৬৭ বার পঠিত

পোরশায় পবিত্র ঈদে মিলাদুন নবী (সঃ) উদযাপন

ইসমাইল হোসেন পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ
মহানবী হযরত মুহাম্মদ (ছঃ) এর জন্মদিন উপলক্ষে বিশাল ওয়াজ ও ইছালে ছওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়।
গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার গাংগুরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে জমিয়তে হিজবুল্লাহ পোরশা গাংগুরিয়া বাজার শাখার উদ্যোগে এর আয়োজন করার কথা থাকলেও অতি বৃষ্টির কারণে বাজার মসজিদে অনুষ্ঠিত হয়।‌
নবী করীম ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে অধ্যক্ষ আলহাজ্ব মুফতি মাওলানা মোঃ আজিজুল ইসলামের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে মিলাদ ও কিয়াম নিয়ে বয়ান করেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইন্সটিটিউটের প্রশিক্ষক ও খতিব আলহাজ্ব হযরত মাওলানা মোঃ আব্দুল খালেক সালেহী ও মোফাচ্ছেরে কুরআন মুফতি আজিজুল হাকিম আলী-খলিফা সহ স্থানীয় ওলামায়ে কেরাম চাচাই বাড়ি জামে মসজিদের খতিব মাওলানা আব্দুর রউফ আরও অনেকেই।
নবী করীম ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন একটা ঈদের দিন। এটা সকল মুসলমানদের উদযাপন করা কর্তব্য বলে বক্তারা উল্লেখ করেন। মিলাদের সময় দাঁড়িয়ে দরুদ পাঠ করাও উচিত বলে কোরআন হাদিসের আলোকে দলিল পেশ করেন তারা।
অত্র এলাকার ধর্মপ্রাণ মুসলমানরা অত্র অনুষ্ঠানে রাত দশটা পর্যন্ত ওয়াজ শোনেন ও তবারক গ্রহণ করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD