1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন

গোয়ালন্দ উপজেলা ছাত্রদলের কর্মী সভা অনুষ্ঠিত। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ১৮১ বার পঠিত
গোয়ালন্দ উপজেলা ছাত্রদলের কর্মী সভা অনুষ্ঠিত
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি
গোয়ালন্দে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গোয়ালন্দ উপজেলা, পৌর ও কলেজ শাখার উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ অক্টোবর) বিকেল ৫ টায় জাতীয়তাবাদী ছাত্রদল, গোয়ালন্দ উপজেলা, পৌর ও কলেজ শাখার আয়োজনে গোয়ালন্দ বাজার রোকন উদ্দিন প্লাজার তৃতীয় তলা গোয়ালন্দ কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল হাসান মিঠু’র সভাপতিত্বে এমসয় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. কাউছার মাহমুদ, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মুক্তার মাহমুদ, উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আহম্মেদ আলী শিপন, মোহাম্মদ আজাদ, উপজেলা ছাত্রদলের সদস্য মেহেদী নাসিম লিমন, পৌর ছাত্রদলের বাধন শেখ প্রমুখ।
সভায় উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল হাসান মিঠু বলেন, বিএনপির দুর্দিনে রাজবাড়ী ১ আসনের সাবেক সংসদ সদস‍্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ভাই দলের হাল ধরেছিলেন। ৫ আগষ্ট শ্বৈরাচারী হাসিনা সরকার পতনের পর দেশ পুনরায় নতুনভাবে স্বাধীন হয়েছে। যেকোনো সময় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা একটি নিরপেক্ষ নির্বাচনের ঘোষণা দিবেন, তখন রাজবাড়ী ১ আসনে আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ভাই নির্বাচন করবে। এজন্য তিনি গোয়ালন্দ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের কর্মীদের প্রস্তুত থাকার আহবান জানান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD