1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজশাহী মহানগরীতে আরএমপি পুলিশ কমিশনারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযানে ইয়াবা, গাঁজা ও ট্যাপেন্টাডলসহ ৯ মাদক কারবারি গ্রেপ্তার পাংশায় মাদক বিরোধী সভা অনুষ্ঠিত। রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর গোদাগাড়ীতে বিশেষ অভিযানে ১০২ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, আটক ২ অভিযানে নারী মাদক কারবারি গ্রেফতার, উদ্ধার ৫০ লিটার চোলাই মদ ও ৮১ হাজার ৮০০ টাকা টাঙ্গাইলে আধুনিক ক্লিনিক অ্যান্ড হসপিটালে চিকিৎসাসেবা নিয়ে অভিযোগ। সৌদি প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট সতর্কীকরণ বিজ্ঞপ্তি সরকারি হাসপাতাল পরিচ্ছন্নতায় দায়িত্ব নিতে বিএমএসএফ আগ্রহী সৌদি আরব রিয়াদে বাংলাদেশী নারী কর্মী রত্নার ম’র’দে’হ উ’দ্ধা’র। বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার

শ্রীপুরে শহীদ আবরার ফাহাদের স্বরণে ছাত্রদলের মৌন মিছিল ও আলোচনা সভা। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ১৪৭ বার পঠিত
শ্রীপুরে শহীদ আবরার ফাহাদের স্বরণে ছাত্রদলের মৌন মিছিল ও আলোচনা সভা
মুজাহিদ শেখ, শ্রীপুর (মাগুরা)প্রতিনিধি
বুয়েট শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদ স্মরণে মাগুরার শ্রীপুরে ছাত্রদলের মৌন মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলা ছাত্রদল ও কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে মৌন মিছিলটি শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজের সামনে থেকে বের হয়ে শহীদ শাহরিয়ার সোহান চত্বরে আলোচনা সভায় মিলিত হয়।
সমাবেশে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যায় জড়িতদের দ্রুত বিচারের দাবিতে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দরা।
বিক্ষোভ মিছিল শেষ সমাবেশে বক্তব্য রাখেন শ্রীপুর থানা ছাত্রদলের আহ্বায়ক মুন্সী ইয়াছিন আলী সোহেল, এসময় উপস্থিত ছিলেন থানা ছাত্রদলের সদস্য সচিব হেমায়েত আলী, সিনিয়র যুগ্ন আহ্বায়ক এনায়েত মোল্লা, শ্রীপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব রায়হান রিংকু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মানিক হোসেন, সরকারি কলেজের সাবেক সদস্য সচিব মামুনুর রশীদ, সাবেক যুগ্ন আহ্বায়ক সাব্বির আহমেদ শাওন, সাবেক যুগ্ন আহ্বায়ক সোহান বিশ্বাসসহ উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা।
সমাবেশে থানা ছাত্রদলের আহ্বায়ক মুন্সী ইয়াছিন আলী সোহেল বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে শহীদ আবরার ফাহাদের  ৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আজকের এই মৌন মিছিলে শ্রীপুর থানা ছাত্রদল একটি ঘোষণা দিতে চায় ছাত্রলীগের যে সকল সন্ত্রাসী বাহিনী ছিলেন সামনের দিনগুলোতে আর এরকম হত্যাকান্ড ঘটাতে পারবেন না। যে সকল হত্যাকান্ড এ পর্যন্ত ঘটিয়েছেন সে সকল হত্যাকান্ডের বিচার হবে। এখন একটি নতুন বাংলাদেশের জন্ম হয়েছে। আজকের এই দিনে বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদকে হত্যা করেছিলো ছাত্রলীগের খুনেরা। এই হত্যায় যারা জড়িত তাদের দ্রুত বিচারের আওতায় এনে ফাঁসি কার্যকর করা দাবি জানান নেতাকর্মিরা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD