1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঢাকায় ভূমিকম্প অনুভূত পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রাবি ক্যাম্পাসে ছাত্রলীগ ঠেকাতে পুরস্কার ঘোষণা ছাত্রদলের। বিদ্যালয়ের জন্য দেওয়া ল্যাপটব চার মাস ধরে বাড়িতে ব্যবহার করেন শিক্ষিকা। রাজবাড়ীতে তিন বেসরকারি ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা রাবি শিক্ষার্থী ছেলের হাতে পিতা খুন । রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, অভিযোগ অস্বীকার রাজশাহীতে অযৌক্তিক অটোভাড়া ও যাত্রী হয়রানি বন্ধের দাবিতে নাগরিক স্মারকলিপি আরএমপি’র বিশেষ মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার: ইয়াবা উদ্ধার, নগদ অর্থ ও ৪ মোবাইল ফোন জব্দ নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা

জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধনের সম্মাননা স্মারক ও সনদপত্র রাসিক প্রশাসকের নিকট হস্তান্তর। দৈনিক নয়া কণ্ঠ                   

  • প্রকাশিতঃ সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ১৪৮ বার পঠিত

জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধনের সম্মাননা স্মারক ও সনদপত্র রাসিক প্রশাসকের নিকট হস্তান্তর।

রাজশাহী ব্যুরো ঃজাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধনে দেশের ১২ সিটি কর্পোরেশনের মধ্যে আবারো সেরা হয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। এ উপলক্ষ্যে প্রাপ্ত সম্মাননা স্মারক ও সনদপত্র রাসিকের প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরের নিকট সম্মাননা স্মারক ও সনদপত্র  হস্তান্তর করেন রাসিকের সচিব মোঃ মোবারক হোসেন। গতকাল সোমবার দুপুরে নগরভবনে সচিবের দপ্তরে প্রশাসক মহোদয়ের কাছে সম্মাননা স্মারক ও সনদপত্র হস্তান্তর করেন রাসিকের সচিব মোঃ মোবারক হোসেন।

এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নুর-ঈ-সাঈদ, তত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন, গবেষণা কর্মকর্তা মাহবুবুর রহমান, হিসাবরক্ষণ কর্মকর্তা নিজামুল হোদা, সহসচিব সমশের আলী, জন্ম-মৃত্যু নিবন্ধন কর্মকর্তা নাজমা খাতুন, পরিবেশ উন্নয়ন কর্মকর্তা সৈয়দ মাহমুদুল ইসলাম, সহকারী জনসংযোগ কর্মকর্তা রকিবুল হক তুহিন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ৬ অক্টোবর জাতীয় জন্ম মৃত্যু নিবন্ধন দিবস-২০২৪ উপলক্ষে রাজধানীর ডিপিএইচই অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায়  সিটি কর্পোরেশন ক্যাটাগরিতে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ রাজশাহী সিটি কর্পোরেশনকে ১ম স্থান অর্জনের সম্মাননা স্মারক ও সম্মাননা সনদ প্রদান করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD